Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলে চাকরি দেওয়ার নামে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গেছে,  ধৃতের নাম দীপক দাস। তার বাড়ি ফরিদপুর এলাকায়। এই মামলায় ফরিদপুরের দয়াময় দাস, ভিড়িঙ্গি এলাকার সুনীল ও অনিমেশ সহ বিধান দের নামে আরও তিনজনের নাম উঠে এসছে।

রেলে চাকরি দেওয়ার নামে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক

শেষ আপডেট: 15 September 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দীপক দাস। তার বাড়ি ফরিদপুর এলাকায়। এই মামলায় ফরিদপুরের আরও এক বাসিন্দা দয়াময় দাসও অভিযুক্ত। এছাড়াও ভিড়িঙ্গি এলাকার তিনজন সুনীল ও অনিমেশ সহ বিধান দের নামও উঠে এসছে। অভিযোগ, আমরাই এলাকার বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় এক ব্যক্তি কাছ থেকে তারা চাকরি দেওয়া নাম করে প্রতারণা করে। 

ওই ব্যক্তির অভিযোগ, রেল বিভাগে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নিয়েছে অভিযুক্ত। মোট ১০ লক্ষ টাকা দিয়েছেন। তাছাড়া ফরিদপুরের এক ব্যক্তি বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ ও বেনাচিতির বাসিন্দা নীলিমা পালের প্রায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়েছে এই ব্যক্তি। নীলিমা দেবী ছেলের চাকরি জন্য বাড়ি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন। 

অধিকাংশ টাকা নগদ দেওয়ায় পুরো প্রমাণ তাঁদের কাছে নেই বলে দাবি। তাঁদের মতো আরও অনেকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে ওই ব্যক্তি। 


```