
দুর্গাপুরের দুবছরের শিশুকে অপহরণের অভিযোগ
শেষ আপডেট: 16 July 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শিশু অপহরণের অভিযোগ ২৮ দিনে পরে গ্রেফতার এলাকারই এক নাবালক ও দুই মহিলা। গত জুন মাসের ১৬ তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে ২ বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক ব্যক্তি। তবে আশ্চর্যজনকভাবে ৪৮ ঘণ্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি সেই মাঠের সামনেই ওই শিশুকে নামিয়েই পালিয়ে যায়।
সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ তাঁদের ধাওয়া করেও কাউকেই ধরতে পারিনি। তদন্ত চালাতে থাকে দুর্গাপুর থানা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করে। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশীরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেফতার করে। অপহরণের মামলা রুজু করে। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তাঁদের তোলা হয়। বিচারক তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিশোরকে ও আসানসোলের জুভেনাইল আদালতে পাঠানো হয়েছিল।
ধৃত দুই মহিলার দাবি , "আমরা দেখতে গিয়েছিলাম। ওই ঘটনার সঙ্গে আমরা যুক্তই না তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হল।"