Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভেন্দু এসেছিলেন, দেখাই করিনি! তৃণমূলের দাবি ওড়ালেন তুষার মেটা

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের নিশানায় তুষার মেটা। সলিসিটর জেনারেল তথা কেন্দ্রের আইনজীবীর বিরুদ্ধে রাজ্যের বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের অভিযোগ এনে তাঁর নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছে

শুভেন্দু এসেছিলেন, দেখাই করিনি! তৃণমূলের দাবি ওড়ালেন তুষার মেটা

শেষ আপডেট: 2 July 2021 11:51

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের নিশানায় তুষার মেটা। সলিসিটর জেনারেল তথা কেন্দ্রের আইনজীবীর বিরুদ্ধে রাজ্যের বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের অভিযোগ এনে তাঁর নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মোদীর কাছে তাদের দাবি, মেটাকে সলিসিটর জেনারেল  পদ থেকে অপসারণ করা হোক। ঘটনাচক্রে নারদ মামলায় অভিযুক্তদের অন্যতম শুভেন্দু। এই মামলায় সিবিআইয়ের প্রতিনিধিত্ব করছেন মেটা। এই প্রেক্ষাপটে শুভেন্দু মেটার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করে জোর আলোড়ন ফেলে দেয় তৃণমূল। কিন্তু মেটার দাবি, তিনি শুভেন্দুর সঙ্গে আদৌ দেখাই করেননি। যদিও বৃহস্পতিবার আগাম কিছু না জানিয়েই তাঁর অফিসে এসেছিলেন শুভেন্দু। মমতার দল মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করে, শুভেন্দুর নামে একাধিক ফৌজদারি অভিযোগ আছে। তাঁর সঙ্গে মেটা দেখা করায় স্বার্থের সংঘাত ঘটেছে। তাঁকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। কিন্তু মেটা অভিযোগ খারিজ করে স্পষ্ট বলেছেন, গতকাল বেলা তিনটে নাগাদ আগাম কিছু না জানিয়েই শুভেন্দু অধিকারী আমার বাসভবন তথা অফিসে আসেন। আমি যেহেতু সেসময় নিজের কক্ষে পূর্বনির্ধারিত একটি বৈঠকে ছিলাম, আমার দপ্তরের কর্মচারীরা তাঁকে ওয়েটিং রুমে বসতে বলেন, চা-ও খাওয়ান। আমার বৈঠকটি শেষ হলে আমার পার্সনাল সেক্রেটারি আমায় ওনার আসার কথা জানান, আমি তাঁকে অনুরোধ করি শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিতে যে আমার পক্ষে ওনার সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না, এবং ওনাকে বসে থাকতে হল বলে ক্ষমাপ্রার্থী। উনিও আমার পিপিএসকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য পীড়াপীড়ি না করেই চলে যান। সুতরাং ওনার সঙ্গে আমার বৈঠকের প্রশ্নই ওঠে না।  

```