Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তেলঙ্গনার ৩২ আমলা এবার কিয়া কার্নিভাল চড়বেন, 'জনগণের টাকায় ফুর্তি' অভিযোগ বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: একদিকে কোভিড ১৯ অতিমারী সংক্রমণ, মৃত্যু, অন্যদিকে অর্থনীতির বিপর্যয়। সারা দেশের মতোই একই ছবি তেলঙ্গানায়ও। কিন্তু কেসিআর সরকারের কাজকর্মে বোঝার উপায় নেই যে, অর্থনীতির হাল সামলাতে খরচের বহর কমানো জরুরি।  অতিমারীর মধ্যেও

তেলঙ্গনার ৩২ আমলা এবার কিয়া কার্নিভাল চড়বেন, 'জনগণের টাকায় ফুর্তি' অভিযোগ বিরোধীদের

শেষ আপডেট: 14 June 2021 09:16

দ্য ওয়াল ব্যুরো: একদিকে কোভিড ১৯ অতিমারী সংক্রমণ, মৃত্যু, অন্যদিকে অর্থনীতির বিপর্যয়। সারা দেশের মতোই একই ছবি তেলঙ্গানায়ও। কিন্তু কেসিআর সরকারের কাজকর্মে বোঝার উপায় নেই যে, অর্থনীতির হাল সামলাতে খরচের বহর কমানো জরুরি।  অতিমারীর মধ্যেও রাজ্যের  ৩২ অতিরিক্ত জেলা কালেক্টরকে কিয়া কার্নিভাল গাড়ি কিনে দিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। একেকটির দাম ২৫-৩০ লাখ টাকা। সদ্য সরকারি অর্থে কেনা গাড়িগুলি মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস অর্থাত্ প্রগতি ভবনে নিয়ে আসা হলে নিজে পরীক্ষা করেন তিনি। রবিবার প্রতেকের হাতে এসইউভিগুলি তুলে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, রাজ্যের ঘাড়ে যখন ৪০ হাজার কোটি টাকার দেনা রয়েছে, তখন এভাবে জনগণের টাকা নষ্ট করার মানে কী! রাজ্যের আমলাদের তুষ্ট করতে মুখ্যমন্ত্রী এভাবে 'ফৌজদারি অর্থ অপচয়' করছেন বলে অভিযোগ বিজেপির। উনি একটা ভয়াবহ অতিমারীর মধ্যে, যখন অনেক গরিব মানুষ কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সার জন্য দেনা করে মারা যাচ্ছেন, তখন উনি জনসাধারণের টাকার অপচয় করছেন। এটা ভয়াবহ, অভাবনীয় ব্যাপার। মুখ্যমন্ত্রী ৩২টা অতি বিলাসবহুল গাড়ি কেনার জন্য ১১ কোটির টাকা বেশি খরচের কী যুক্তি দেবেন, বলেছেন বিজেপি মুখপাত্র কৃষ্ণ সাগর রাও। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বাতিল করুন,  দাবি করেছে তারা। কংগ্রেসের ডি শ্রাবণ কুমার তেলঙ্গানা সরকারের পদক্ষেপকে 'ঔদ্ধত্য' বলেছেন। তাঁর দাবি, এমনিতেই উদ্বৃত্ত তহবিল  থাকা তেলঙ্গানাকে ৪০ হাজার কোটি টাকার দেনায় ডুবিয়ে দিয়েছেন কেসিআর। ওদের হাতে ভাল কন্ডিশনে থাকা সরকারি গাড়ি তো ছিল! টিআরএস সরকার হাসপাতালে বেড সংখ্যা না বাড়িয়ে বা গণপরিবহণ চাঙ্গা করতে বাস না কিনে আমলাদের জন্য গাড়ির  পিছনে জনগণের টাকা ওড়াচ্ছে! কোভিড লকডাউনের ফলে তেলঙ্গানার প্রায় ৪৫০০ কোটি টাকার মতো রাজস্ব লোকসান হয়েছে বলে সম্প্রতি জানান রাজ্যের অর্থমন্ত্রী হরিশ রাও। আরও বেশি ঋণ নিতে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ঊর্ধ্বসীমা ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধির কথা বলেন তিনি। কেসিআর অবশ্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্তের সমর্থনে বলেন, সরকারি কাজে গোটা রাজ্যে জেলায় জেলায় ঘুরতে আমলাদের এমন গাড়িই চাই। ২০১৫ সালে আমলাদের টয়োটা গাড়ি দেওয়া হয়েছিল। তখন তেলঙ্গানায় মাত্র দশটা জেলা ছিল।    

     

```