Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আলিগড়েও ছড়াল জোশীমঠ আতঙ্ক! বাড়িতে বাড়িতে ফাটল, উদাসীন প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠের (Joshimath) আতঙ্ক যেন তাড়া করছে গোটা উত্তরাখণ্ডে। ডুবন্ত শহর জোশীমঠের একের পর এক বাড়িতে ফাটল চওড়া হচ্ছে। শয়ে শয়ে পরিবারের ঠিকানা এখন খোলা আকাশ। ঘরছাড়া বাসিন্দাদের কান্নার আওয়াজ এখনও ঘুরছে জোশীমঠের বাতাসে।

আলিগড়েও ছড়াল জোশীমঠ আতঙ্ক! বাড়িতে বাড়িতে ফাটল, উদাসীন প্রশাসন

শেষ আপডেট: 11 January 2023 07:17

দ্য ওয়াল ব্যুরো: জোশীমঠের (Joshimath) আতঙ্ক যেন তাড়া করছে গোটা উত্তরাখণ্ডে। ডুবন্ত শহর জোশীমঠের একের পর এক বাড়িতে ফাটল চওড়া হচ্ছে। শয়ে শয়ে পরিবারের ঠিকানা এখন খোলা আকাশ। ঘরছাড়া বাসিন্দাদের কান্নার আওয়াজ এখনও ঘুরছে জোশীমঠের বাতাসে। এক রাতের ধসে পাল্টে গেছে গোটা শহরের ছবি। সেই আতঙ্কই এবার রাজ্যের সীমানা পেরিয়ে আছড়ে পড়ল উত্তরপ্রদেশের আলিগড়ে (Aligarh Cracks Fear)।

আলিগড়ের কানওয়ারিগঞ্জ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শশী সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'কয়েকদিন থেকেই আমাদের এলাকার কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। আমরা পুরসভাকে বিষয়টা জানিয়েছি। আশ্বাস দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত। আমি ভয় পাচ্ছি আমাদের বাড়ি ভেঙে না পড়ে।'

কিন্তু এই ফাটলের কারণ কি জোশী মঠের ধস? স্থানীয় সূত্রে খবর, যে এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে সেই এলাকার নীচে পাইপ লাইনের কাজ হচ্ছে। স্মার্টসিটি পরিকল্পনার অন্তর্ভুক্ত এই কাজের কারণেই এই ফাটল হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা, এই ফাটলের জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করছে। তাঁদের কথায়, 'আমাদের এই বিপর্যয়ের আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে।' যদিও রাকেশ কুমার যাদব নামে পুরসভার এক আধিকারিকের কথায়, 'প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দল পাঠাচ্ছি।'

জোশীমঠের মতোই শিয়রে বিপদ এই পাঁচ জায়গারও, ভিলেন যেমন-তেমন পাহাড় কাটাই


```