Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

উপসর্গযুক্ত রোগীর উপর কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকর, জানাল ভারত বায়োটেক

দ্য ওয়াল ব্যুরো: ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় দফার পর কোভ্যাকসিনের কার্যকারিতা বিবৃতি দিয়ে জানাল ভারত বায়োটেক। সংস্থার তরফে বলা হয়েছে কোভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকর। কোভিডের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ক

উপসর্গযুক্ত রোগীর উপর কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকর, জানাল ভারত বায়োটেক

শেষ আপডেট: 3 July 2021 04:05

দ্য ওয়াল ব্যুরো: ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় দফার পর কোভ্যাকসিনের কার্যকারিতা বিবৃতি দিয়ে জানাল ভারত বায়োটেক। সংস্থার তরফে বলা হয়েছে কোভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকর। কোভিডের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাকসিনের কার্যকারিতা প্রায় ৬৫.২ শতাংশ, জানিয়েছে ভারত বায়োটেক। শুক্রবার রাতে টুইট করেছেন ভারত বায়োটেকের কো-ফাউন্ডার সুচিত্রা এলা। তিনি লিখেছেন, 'ভারতকে বিশ্বের মানচিত্রে বৈজ্ঞানিক সাফল্যের ভিত্তিতে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। কোভিডের বিরুদ্ধে কোভ্যাকসিন নিরাপদ। এই অতিমারী পরিস্থিতিতে যাঁরা আমাদের সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ।' উপসর্গযুক্ত করোনা রোগীদের উপর ভারত বায়োটেকের ভ্যাকসিন শতকরা ৭৭.৮ শতাংশ কার্যকর। ২৪ ঘণ্টায় ১৩০ জন করোনা রোগীর উপর পরীক্ষায় এই ফল জানা গেছে। রোগীদের বয়স ছিল ১৮ থেকে ৯৮ বছরের মধ্যে। ভারতের ২৫টি প্রান্তের রোগীদের পর্যবেক্ষণের পর এই ফল জানা গেছে। https://twitter.com/BharatBiotech/status/1411054740713086979?s=20 উল্লেখ্য, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকে এখনও ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যার ফলে এই ভ্যাকসিন প্রাপকদের বিদেশ যাত্রায় সমস্যা হতে পারে। অবিলম্বে হু-এর ছাড়পত্রের ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

```