Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকেয়া ৬৯ লাখ টাকা আদায় করতে পরিবার নিয়ে কালনার মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ ঠিকাদারদের

সূত্রের খবর, বৃন্দাবনবাবুর ১৪ লাখ টাকা বকেয়া রয়েছে। অলিপবাবুর বকেয়া রয়েছে প্রায় ১৯ লাখ টাকা এবং অনুভব বাবু ৩৯ লাখ টাকা বকেয়া আছে।

বকেয়া ৬৯ লাখ টাকা আদায় করতে পরিবার নিয়ে কালনার মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ ঠিকাদারদের

এসডিও অফিসে বিক্ষোভ

শেষ আপডেট: 26 November 2024 18:03

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বকেয়া ৬৯ লাখ টাকার দাবিতে মহকুমা শাসকের দফতরে সপরিবারে অবস্থানে বসলেন তিন ঠিকাদার। তাঁদের বক্তব্য, গত চার বছর ধরে বারবার আবেদন নিবেদন করেও টাকা মেলেনি। পোস্টার হাতে নিয়ে অবস্থানের সময় 'হয় টাকা দিন, না হয় বিষ দিন' বলে শ্লোগান দিতে থাকেন ওই ঠিকাদাররা। আচমকা এমন পরিস্থিতিতে  বিব্রত অবস্থায় পড়েন আধিকারিক কর্মীরা। ছুটে আসে কাটোয়া থানার পুলিশ। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থানের পর মহকুমা শাসক অহিনসা জৈন ঠিকাদারদের সঙ্গে দেখা করেন। 
   
জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারি নিয়ম মেনেই বিভিন্ন কাজের জন্য মহকুমা শাসকের দফতর থেকে বরাত পেয়েছিলেন  তিন ঠিকাদার বৃন্দাবন ঘোষ, অনুভব বন্দ্যোপাধ্যায় ও অলিপ দত্ত। বৃন্দাবন ঘোষ  অস্থায়ী ডিসিআরসি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ করেছেন। অলিপ দত্ত ভোটে কাজ করা কর্মীদের খাবার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করেছেন। অনুভব বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়েছিলেন ডেকোরেটর, জেনারেটর সহ ইলেকট্রিকের ব্যবস্থা করার। 

সূত্রের খবর, বৃন্দাবনবাবুর ১৪ লাখ টাকা বকেয়া রয়েছে। অলিপবাবুর বকেয়া রয়েছে প্রায় ১৯ লাখ টাকা এবং অনুভব বাবু ৩৯ লাখ টাকা বকেয়া আছে। ওই ঠিকাদাররা দাবি করছেন লক্ষ লক্ষ টাকা বিল পড়ে থাকায় তাদের পরিবারের স্বজনদের চিকিৎসা করাতে পারছেন না। চরম আর্থিক অনটনের মধ্যে পড়ে কাটোয়া মহকুমা শাসকের দফতরে বারবার বকেয়ার জন্য তাগাদা দিয়েছেন। কিন্তু টাকা মেলেনি। 

তাঁরা জানান, একরকম বাধ্য হয়েই পরিবারের লোকজনদের নিয়ে মহকুমা শাসকের দফতরে এসে বিক্ষোভ দেখান। কাটোয়ার মহকুমা শাসক অহিনসা জৈন জানান, ঠিকাদারদের বকেয়া টাকার সমস্যার বিষয়টা জেলাশাসকের সঙ্গে কথা বলে সমাধান করবেন। 


```