Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পঞ্চায়েত অফিসে ঠিকাদারের জন্মদিন! খবর ছড়াতেই অন্ডালে শোরগোল

অভিযোগ, সোমবার পঞ্চায়েত কার্যালয়ের ভিতর পালন করা হয় ওই ঠিকাদারের জন্মদিন। রীতিমতো উৎসব করে কাটা হয় কেক। করা হয় মিষ্টিমুখ।

পঞ্চায়েত অফিসে ঠিকাদারের জন্মদিন! খবর ছড়াতেই অন্ডালে শোরগোল

পঞ্চায়েত অফিসে ঠিকাদারের জন্মদিন

শেষ আপডেট: 21 January 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন করা নিয়ে তৈরি হল তুমুল বিতর্ক। অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের ঘটনা। কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।

কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন একটি থানায় তৃণমূলের এক নেতার জন্মদিন পালন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরও বেশ কিছু ঘটনার উদাহরণ রয়েছে। এবার একই ছবি দেখা গেল অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে।

অভিযোগ, সোমবার পঞ্চায়েত কার্যালয়ের ভিতর পালন করা হয় ওই ঠিকাদারের জন্মদিন। রীতিমতো উৎসব করে কাটা হয় কেক। করা হয় মিষ্টিমুখ। জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সায়গল সহ অন্যরা। 

এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ। পঞ্চায়েত দফতরে ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছেন তাঁরা। এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছেন বিরোধীরাও। তাঁদের বক্তব্য, এই ঘটনায় প্রমাণ হয় ঠিকাদারদের সাথে শাসক দলের জনপ্রতিনিধি ও নেতাদের গোপন আঁতাত আসলে কতটা গভীর।


```