Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাধীনতা ৭৫: ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাদ নেহরু, আছেন সাভারকর! তীব্র নিন্দা কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা অর্জনের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোত্সব’ কর্মসূচি পালনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিই বাদ! নেই মৌলানা আবুল কালাম আজাদ। আছেন বীর সাভারকর। এর তীব্র প্রতিবাদ করলেন কংগ্রেস নেতারা। ত

স্বাধীনতা ৭৫: ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাদ নেহরু, আছেন সাভারকর! তীব্র নিন্দা কংগ্রেসের

শেষ আপডেট: 28 August 2021 17:14

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা অর্জনের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোত্সব’ কর্মসূচি পালনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিই বাদ! নেই মৌলানা আবুল কালাম আজাদ। আছেন বীর সাভারকর। এর তীব্র প্রতিবাদ করলেন কংগ্রেস নেতারা। তাঁরা ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টরিকাল রিসার্চের (আইসিএইচআর) ওয়েবসাইটের  স্ক্রিনশট শেয়ার করেছেন যাতে মহাত্মা গাঁধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগত্ সিং, বি আর অম্বেডকর, সর্দার বল্লভভাই পটেল, রাজেন্দ্র প্রসাদ, মদনমোহন মালব্য, বীর সাভারকরের ছবি দেখা যাচ্ছে, কিন্তু নেই পন্ডিত নেহরু। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, শশী তারুর, গৌরব গগৈ প্রমুখ ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানটির তীব্র নিন্দা করেছেন। রমেশ ওয়েবসাইটের ছবিটি শেয়ার করে বলেছেন, এটা অবশ্য বর্তমান জমানা ও তার বশংবদদের কাছ থেকে অপ্রত্যাশিত নয়, যারা বিশেষজ্ঞের ভেক ধরে রাখে, কিন্তু আসলে নৃশংস। অসমের  সাংসদ গৌরব গগৈ ট্যুইট করেন, দুনিয়ার আর কোন কোন দেশ স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের প্রথম রাষ্ট্রপ্রধানকে বাদ দিয়েছে? আইসিএইচআরের পন্ডিত নেহরু, আবুল কালাম আজাদকে ছেঁটে দেওয়ার পদক্ষেপ অন্যায়,  ক্ষুদ্র মানসিকতা। আরএসএস যে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে দূরে সরে থাকতে চেয়েছিল, তা দেশবাসী ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি। নেহরুর ছবি বাদ দিয়ে ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানটি নিজের সম্মানই নষ্ট করল বলে অভিমত তারুরের। তিনিও আজাদি কা অমৃত মহোত্সব পালনের ছবি শেয়ার করে লিখেছেন, এটা শুধু ক্ষুদ্রতাই নয়, ভারতের স্বাধীনতার অন্যতম প্রধান কন্ঠস্বর জওহরলাল নেহরুকে বাদ রেখে আজাদি উদযাপন  চূড়ান্ত অনৈতিহাসিকও বটে। আরও একবার নিজেকে ছোট করল আইসিএইচআর। এটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। নেহরুর ছবি বাদ দিয়ে কারও মর্যাদা কি বাড়ল, প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি হিন্দিতে ট্যুইট করেছেন, নেহরুর ছবি সরিয়ে দিলে কি কারও মাথা উঁচু হবে? বামন চিরকাল বামনই থাকে। যদিও এমন তীব্র নিন্দা, সমালোচনার ঝড় বইলেও কোনও প্রতিক্রিয়া দেয়নি আইসিএইচআর।

```