Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ ঘন্টা গলা পেঁচিয়ে থেকে শিশুকন্যাকে ছোবল গোখরোর, তারপর?

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২ ঘন্টা গলায় জড়িয়ে ছিল গোখরো (cobra)। সাক্ষাত্ মৃত্যুদূত। কিন্তু তার ছোবল (bite)খেয়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেল ৭ বছরের মেয়েটি (girl)। মহারাষ্ট্রের (maharshtra) নাগপুরের বোরখেদি গ্রামে প্রবল  চাঞ্চল্য  ছড়িয়ে

২ ঘন্টা গলা পেঁচিয়ে থেকে শিশুকন্যাকে ছোবল গোখরোর, তারপর?

শেষ আপডেট: 17 September 2021 12:24

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২ ঘন্টা গলায় জড়িয়ে ছিল গোখরো (cobra)। সাক্ষাত্ মৃত্যুদূত। কিন্তু তার ছোবল (bite)খেয়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেল ৭ বছরের মেয়েটি (girl)। মহারাষ্ট্রের (maharshtra) নাগপুরের বোরখেদি গ্রামে প্রবল  চাঞ্চল্য  ছড়িয়েছে এ ঘটনায়। দিনকয়েক আগে রাতে পরী নামে মেয়েটির মায়ের নজরে আসে, মেয়ের গলায় পেঁচিয়ে রয়েছে এক গোখরো। তবে ঘাবড়ে গেলেও তিনি মেয়েকে ভয় পেতে নিষেধ করেন, বলেন, চুপচাপ পড়ে থাকতে। পরীর বাবা অবশ্য স্থির থাকতে না পেরে প্রতিবেশীদের ডাকেন। তাঁরা খবর পাঠিয়ে ডেকে আনেন সাপ ধরার একটি লোককে। মেয়েটি চুপচাপ থাকায় এতক্ষণ গোখরোও শান্ত হয়েই ছিল। কিন্তু লোকটি এসে হাত দিতেই ফুঁসে উঠে মেয়েটির ডান হাতের কনুইয়ে ছোবল মারে গোখরো।  তারপর কোথায় হারিয়ে যায় গোখরো। আর তার দেখা মেলেনি। পরীর হাত ফুলে ওঠে গোখরোর কামড়ে। তাকে স্থানীয়   হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা প্রথমেই বোঝার চেষ্টা করেন, বিষাক্ত সাপের কামড় কিনা। গোখরোর কামড় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাঁরা বিষ নামানোর ওষুধ দেন। ওষুধে সাড়া মেলে। মেয়েটি বিপন্মুক্ত, সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

```