Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গ্যাংস্টার সুবোধকে হেফাজতে পেল না সিআইডি, ফের জেলে পাঠাল আদালত

সোমবার সুবোধকে তিনদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন আসানসোল আদালতের বিচারক। ফলত, সুবোধকে জেরা করার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে সিআইডিকে।

গ্যাংস্টার সুবোধকে হেফাজতে পেল না সিআইডি, ফের জেলে পাঠাল আদালত

সুবোধ সিং

শেষ আপডেট: 1 July 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাংলায় একাধিক খুন, গয়নার দোকানে ডাকাতি, তোলাবাজির ঘটনায় জড়িয়েছে সুবোধ সিংয়ের নামে। বিহারের বেউর জেলে বন্দি থাকলেও সুবোধের নেটওয়ার্ক ছিল সক্রিয়। জেলের সেক্টর-৩’ এর ২২’ নম্বর ওয়ার্ড বসে গ্যাং চালাত সে। শনিবার সেখান থেকেই এই গ্যাংস্টারকে বাংলায় নিয়ে আসে সিআইডির তদন্তকারীরা। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ভেবেছিল। কিন্তু সোমবার সুবোধকে তিনদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন আসানসোল আদালতের বিচারক। ফলত, সুবোধকে জেরা করার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে সিআইডিকে। 

২০২২ সালে রানিগঞ্জের সোনা ব্যবসায়ীর দোকানে ডাকাতির ঘটনায় বিহারের জেলে বন্দি এই কুখ্যাত গ্যাংস্টারের নাম উঠে এসেছিল। বাংলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি খুন, ডাকাতি, তোলাবাজির ঘটনাতেও সিআইডি তদন্তকারীরা সুবোধের ছায়া দেখতে পেয়েছে তারা। ব্যারাকপুরের ডি-বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানো ঘটনা, সম্প্রতি ওই ব্যবসায়ীর ছেলেকে তোলা চেয়ে হুমকি দেওয়া সহ বিজেপি নেতা মনীশ শুক্লা, কয়লা মাফিয়া রাজু ঝার খুনে সুবোধ জড়িত। 

সোমবার দুপুর ১২ টা নাগাদ সুবোধকে আসানসোল আদালতে তোলে হয়। ২০২২ সালে রানিগঞ্জের ব্যবসায়ী সুন্দরলাল ভালোটিয়াকে অপহরণের চেষ্টার মামলায় সুবোধকে আসানসোলে তোলে সিআইডি। তাছাড়া বালি, ব্যারাকপুর, ও রাজ্যের একাধিক জেলায় সুবোধের নামে খুন, তোলাবাজির মামলা রয়েছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কালা দিবস চলায় অভিযুক্তের পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হতে পারেননি। এদিকে সিআইডি সুবোধকে নিজেদের হেফাজতে  নেওয়ার জন্য ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে বিচারক তাকে ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আপাতত আসানসোল হেফাজতেই থাকতে হচ্ছে সুবোধকে। 


```