Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত শিশুর দেহ বদল বর্ধমান হাসপাতালে, ক্ষোভের আঁচ পেয়েই ভুল শুধরে নিল কর্তৃপক্ষ

পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকার আখিনা গ্রামের বাসিন্দা সুমিত্রা কৈবর্ত গত ২ জানুয়ারি বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু কন্যার জন্ম দেন।

মৃত শিশুর দেহ বদল বর্ধমান হাসপাতালে, ক্ষোভের আঁচ পেয়েই ভুল শুধরে নিল কর্তৃপক্ষ

মৃত শিশুর দেহ বদল

শেষ আপডেট: 6 January 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শিশুর দেহ বদলের অভিযোগ উঠেছিল বর্ধমানের হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুকন্যার বদলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছিল মৃত একটি পুত্র সন্তান। বিক্ষোভ সামলাতে দ্রুত নিজেদের ভুল শুধরে নিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 
 
জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকার আখিনা গ্রামের বাসিন্দা সুমিত্রা কৈবর্ত গত ২ জানুয়ারি বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু কন্যার জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে ৩ জানুয়ারি বর্ধমান হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ৫ জানুয়ারি রাতে হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটি মারা গেছে। পরিবারের অভিযোগ, মৃতদেহ নিতে গিয়ে তাঁরা দেখেন শিশুকন্যার পরিবর্তে শিশুপুত্রের দেহ দেওয়া হয়েছে। মৃত শিশুর দেহ নিতে তাঁরা অস্বীকার করায় তাদের জোর করে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়। 

সুমিত্রা কৈবর্তের ভাই প্রসেনজিৎ পাকড়ে বলেন, "আমরা অসহায়। আমরা  জানতেই পারিনি আমাদের বাচ্চা জীবিত নাকি মৃত।"ক্ষোভের আঁচ পেয়ে তড়িঘড়ি আসরে নামেন কর্তৃপক্ষ। তারা এরপরে মৃত কন্যা সন্তানের দেহ পরিবারের হাতে তুলে দেন। মৃত শিশু কন্যার বাবা সুপ্রভাত কৈবত্য বলেন, "হাসপাতাল  কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এটি টাইপের ভুল।"

কিন্তু এই মারাত্মক গাফিলতি, দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, "এই ঘটনায় শিশু বদলের কোনও সম্পর্ক নেই। এটা একেবারেই ক্লারিকেল মিসটেক।"


```