Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জিএসটি অ্যামনেস্টি স্কিমের সময়সীমা বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

দ্য ওয়াল ব্যুরো: জিএসটি অ্যামনেস্টি স্কিমের (GST Amnesty Scheme) সুবিধা পাওয়ার মেয়াদ আগামী  ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Centre)। যে করদাতাদের (taxpayers) মাসিক রিটার্ন জমা  দিতে দেরি হয়, তাঁদের এই স্কিমে কম হারে ফি দিয়

জিএসটি অ্যামনেস্টি স্কিমের সময়সীমা বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

শেষ আপডেট: 30 August 2021 09:01

দ্য ওয়াল ব্যুরো: জিএসটি অ্যামনেস্টি স্কিমের (GST Amnesty Scheme) সুবিধা পাওয়ার মেয়াদ আগামী  ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Centre)। যে করদাতাদের (taxpayers) মাসিক রিটার্ন জমা  দিতে দেরি হয়, তাঁদের এই স্কিমে কম হারে ফি দিয়ে রেহাই পাওয়ার সুযোগ থাকে।  এখন জিএসটি রিটার্নের (Gst return) সঙ্গে কম হারে লেট ফি দেওয়ার শেষদিন ৩১ আগস্ট। সেই সময়সীমা তিন মাস বাড়ল। আরও পড়ুন--ফুটবল কুড়োতে গিয়ে মাঠে নরকঙ্কাল দেখল শিশুরা, আতঙ্ক শ্যামনগরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ২০১৭র জুলাই থেকে ২০২১ এর এপ্রিল পর্যন্ত করের সময়সীমার মধ্যে সিএসটিআর-৩বি ফর্ম জমা না দেওয়ার জন্য লেট ফি কমিয়ে বা মকুব করে করদাতাদের সুরাহার ব্যবস্থা করেছিল, যদি ওই করের সময়সীমার রিটার্ন চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে দেখানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠান সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল। তার ভিত্তিতেই এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল অর্থমন্ত্রক। আর রেজিস্ট্রেশন বাতিল প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার শেষদিনও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্ব নির্ধারিত দিন ছিল ৩১ আগস্ট। তবে এই বাড়তি সময় মঞ্জুর করা হবে একমাত্র সেক্ষেত্রেই যেখানে রেজিস্ট্রেনশন বাতিল হয়েছে সিজিএসটি আইনের ২৯ ধারার ২ নম্বর উপ ধারার ক্লজ বি বা সি এর অধীনে।    


```