Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বায়ুসেনার শক্তি বাড়াতে স্পেন থেকে ৫৬টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট, ৪০টি তৈরি হবে ভারতে, ছাড়পত্র কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (indian air force) শক্তি বাড়াতে স্পেনের (spain) একটি বেসরকারি সংস্থা  থেকে ৫৬টি সি-২৯৫এম ডব্ল্যু  এয়ারক্র্যাফ্ট (transport aircraft) সংগ্রহে ছাড়ুপত্র দিল কেন্দ্র। সবকটি বিমানেই দেশীয় প্রযুক্তিতে তৈরি কাউ

বায়ুসেনার শক্তি বাড়াতে স্পেন থেকে ৫৬টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট, ৪০টি তৈরি হবে ভারতে, ছাড়পত্র কেন্দ্রের

শেষ আপডেট: 8 September 2021 19:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (indian air force) শক্তি বাড়াতে স্পেনের (spain) একটি বেসরকারি সংস্থা  থেকে ৫৬টি সি-২৯৫এম ডব্ল্যু  এয়ারক্র্যাফ্ট (transport aircraft) সংগ্রহে ছাড়ুপত্র দিল কেন্দ্র। সবকটি বিমানেই দেশীয় প্রযুক্তিতে তৈরি কাউন্টারমেজার সিস্টেম (ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ) থাকবে। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে ৫৬টি বিমান জোগাড় করার প্রস্তাব গৃহীত হয়েছে। এতে খরচ হতে পারে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা, যদিও তা বিনিময় হারের ওপর নির্ভর করবে। এব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ৪৮ মাসের মধ্যে ১৬টি বিমান ওড়ার মতো অবস্থায় সরবরাহ করা হবে। ৪০টি বিমান দশ বছরের মধ্যে ভারতেই তৈরি করবে টাটা কনসর্টিয়াম। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। এটা এধরনের প্রথম প্রজেক্ট যেখানে একটি বেসরকারি কোম্পানি ভারতে সামরিক যুদ্ধবিমান তৈরি করবে, জানিয়েছে সরকার। প্রতিরক্ষামন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা  হয়েছে, সি-২৯৫এম ডব্ল্যু  এয়ারক্র্যাফ্টের ৫-১০ টন বহনের ক্ষমতা আছে, একেবারে সমসাময়িক প্রযুক্তির অধিকারী। এগুলি আনা হচ্ছে ভারতীয় বায়ুসেনার বহু পুরানো, বয়স  হয়ে যাওয়া অ্যাভ্রো এয়ারক্র্যাফ্টের (avro aircraft) বদলে। প্রায় ৬০ বছর আগে বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়েছিল অ্যাভ্রো এয়ারক্র্যাফ্ট। সি-২৯৫এম ডব্ল্যু  এয়ারক্র্যাফ্টের একেবারে প্রান্তে এমন দরজা আছে যাতে পরিস্থিতি অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেনা জওয়ান, মালপত্র আকাশপথে নীচে ফেলা সম্ভব। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রজেক্টের ফলে ভারতে এয়ারোস্পেস ইকোসিস্টেম বিরাট চাঙ্গা হবে। বিমানের নানা অংশ,  যন্ত্রপাতি নির্মাণে দেশব্যাপী বহু ক্ষুদ্র, মাঝারি শিল্প সংস্থা সামিল হতে পারবে। সরকারের আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পও এতে সমৃদ্ধ হবে, কেননা প্রযুক্তিনিবিড় ও চরম প্রতিযোগিতামূলক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ভারতীয় বেসরকারি সেক্টরেরও পা রাখার অভিনব সুযোগ মিলবে। প্রতিরক্ষামন্ত্রক এও বলেছে, ভারতে বিমানের পার্টস তৈরি, যন্ত্রপাতি জোড়া দেওয়া, বড় ধরনের সাজসরঞ্জাম জোড়া দেওয়ার ডিল হলে তা এয়ারোস্পেস ইকোসিস্টেমে কর্মসংস্থানের অনুঘটকের ভূমিকা পালন করবে। সরাসরি ৬০০ বিরাট স্কিলড কাজের সুযোগ তৈরি হবে,  ৩ হাজারের ওপর পরোক্ষ কাজ, অতিরিক্ত ৩ হাজার মাঝারি দক্ষতার কাজের সুযোগও আসবে। ভারতের ডিফেন্স সেক্টর ও এয়ারোস্পেসে ৪২.৫ লাখের ওপর মানুষ-ঘন্টা কাজ সৃষ্টি হবে।    

```