
শেষ আপডেট: 2 March 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি করে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। কিন্তু ফেরা আর হল না। তার আগেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল তাঁদের গাড়ি (car accident)। বুধবার রাতে হিমাচলপ্রদেশের (Himachalpradesh) মান্ডি জেলায় এই ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মারা (death) গেছেন দু'জন । তৃতীয় ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
জানা গেছে, যোগিন্দরনগর-নোহালি সড়কে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন পাঞ্জাবের বাসিন্দা সুনীল, ভুবন এবং পদম সিং। তিন জনেরই বয়স ২৭-২৮। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে যায় খাদে। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায় এবং জীবন্ত দগ্ধ হয়ে যান সুনীল এবং ভুবন। পদম সিংকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট প্রকাশিত হবে।
বৌদির সঙ্গে পরকীয়ায় অভিযুক্ত দেওর! সন্দেহ নিরসনে অগ্নিপরীক্ষা কলিযুগে