Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আবদুল কালিম ওরফে আজাদকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শাকিল গাজি নামে এক ব্যক্তির। গুরুতর আহত ছিল করিম শেখ নামে আরও এক জন।

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আবদুল কালিম ওরফে আজাদকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 8 November 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আবদুল কালিম ওরফে আজাদকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে কলকাতা পুলিশ জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত আজাদকে গ্রেফতার করেছিল।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ইতিমধ্যেই আট বছর জেল খেটেছে অভিযুক্ত। ট্রায়াল শুরু হলেও অদূর ভবিষ্যতে কবে বিচার প্রক্রিয়া শেষ হবে তা অজানা। তাই ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজাদের জামিন মঞ্জুর হয়েছে। 

২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শাকিল গাজি নামে এক ব্যক্তির। গুরুতর আহত ছিল করিম শেখ নামে আরও এক জন। প্রথমে জেলা পুলিশ পরে সিআইডি এবং সব শেষে ঘটনার তদন্তভার নিয়েছিল এনআইএ।

ঘটনার পিছনে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর নাম জড়ায়। বিস্ফোরণের পর ওই বাড়ি থেকেই গ্রেফতার হয় গুলসানা বিবি ওরফে রাজিয়া এবং আলিমা বিবি নামে দুই মহিলা।

দোষীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতা, ইউএপিএ, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা হয়। এ ছাড়া বাংলাদেশি চার জনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টেও মামলা রুজু করেছিল এনআইএ।

পলাতক এই জঙ্গিদের খোঁজে পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন জায়গায় মাথার দাম ঘোষণা করে পোস্টার দিয়েছিল এনআইএ। কেরালা পুলিশের সাহায্যে আজাদকে পাকড়াও করে এসটিএফ। 


```