Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জিগরিয়া যুগ যুগ জিও! নাহুমস থেকে মনজিনিস- সব ব্র্যান্ডকে গোল দেয় বর্ধমানের এই লোকাল বেকারি

শেখ গোলাম জিগরিয়া। বহু বছর ধরে বেকারির ব্যবসা করছেন। বর্ধমানের লোকজন নাকি তাঁর বেকারির খাবার চেটেপুটে খান।

জিগরিয়া যুগ যুগ জিও! নাহুমস থেকে মনজিনিস- সব ব্র্যান্ডকে গোল দেয় বর্ধমানের এই লোকাল বেকারি

নিজস্ব ছবি

শেষ আপডেট: 26 December 2024 20:06

চন্দন ঘোষ

ক্রিসমাস ও বর্ষ শেষের এই সময়টা কেকের। দোকানে বাজারে যেদিকেই তাকাবেন হরেক রকম কেক মিলবে। বিভিন্ন ব্র্যান্ড এই সময়ে পাল্লা দিয়ে দিয়ে বিভিন্ন স্বাদের কেক তৈরি করে। এসব ব্র্যান্ডেড কেক জায়গা করে নেয় আমার আপনার ঘরে। কিন্তু বর্ধমানের মানুষজন নাকি লোকাল বেকারিতে খেতেই ভালবাসেন। এমনই দাবি করছেন বর্ধমানের দামোদর সেহারাবাজারের এক বেকারি মালিক। তাঁর কথায়, এই সময় এই বেকারির কেকের এত ডিমান্ড থাকে, দিয়ে শেষ করতে পারেন না।

শেখ গোলাম জিগরিয়া। বহু বছর ধরে বেকারির ব্যবসা করছেন। বর্ধমানের লোকজন নাকি তাঁর বেকারির খাবার চেটেপুটে খান। সাধারণ সময় তো বটেই ক্রিসমাসের সময়, চাহিদার শেষ থাকে না। চাহিদা অনুযায়ী তিনিও তৈরি করেন বাটার কেক, ফ্রুট কেক-সহ হরেক রকম ফ্লেভারের কেক। ১২ জন কর্মচারী নিরলসভাবে এই কয়েকদিন টানা কাজ করে যান বেকারিতে। 

সেহারাবাজারে ঢুকলেই চারিদিক ম ম করে কেকের গন্ধে। ক্রিসমাসের এই সময়টা বহু মানুষ আগে থেকে অর্ডার দিয়ে কেক নেন এই বেকারি থেকে। মালিকের কথায়, 'এই সময় ব্যস্ততার শেষ থাকে না। ক্রিসমাসে তাই কোথাও ঘুরতে যাওয়ার নেই। বেকারিতে কেক বানিয়ে কাটে তাঁদের। এটাই তাঁদের কাছে অন্যরকম ক্রিসমাস।' 

ক্রিসমাস চলে গিয়েছে, বর্ষবরণ আসছে। সব সেলিব্রেশানই যেমন কেক ইন, বর্ষবরণই বা বাদ যাবে কেন। তাই চাহিদার শেষ নেই গোলামের কেকের। 


```