Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারা দেশে ভিত বাড়াতে সব ভোটকেন্দ্রে বুথ কমিটি, সিদ্ধান্ত বিজেপি কর্মসমিতির

দ্য ওয়াল ব্যুরো: সামনের বছর উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে রেখে রবিবার দিল্লিতে বিজেপি (bjp) জাতীয় কর্মসমিতির বৈঠক চলছে। ভোটমুখী রাজ্যগুলি এবং যেসব অঞ্চলে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল,  সেখানে ভিত (base) বাড়াতে বেশ কিছু

সারা দেশে ভিত বাড়াতে সব ভোটকেন্দ্রে বুথ কমিটি, সিদ্ধান্ত বিজেপি কর্মসমিতির

শেষ আপডেট: 7 November 2021 11:29

দ্য ওয়াল ব্যুরো: সামনের বছর উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে রেখে রবিবার দিল্লিতে বিজেপি (bjp) জাতীয় কর্মসমিতির বৈঠক চলছে। ভোটমুখী রাজ্যগুলি এবং যেসব অঞ্চলে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল,  সেখানে ভিত (base) বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত (target) নেওয়া হল সেখানে। ঠিক হয়েছে, বিজেপি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দেশের ১ লাখ ৪ হাজার ভোটকেন্দ্রের সর্বত্র বুথ কমিটি (booth committee) গড়বে। সব রাজ্যে আগামী ৬ এপ্রিলের মধ্যে পান্না প্রমুখ (ভোটার লিস্ট ইন চার্জ) নিয়োগ  করবে। দেশের সব বুথে যাতে সামনের মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কী বাত' বেতার ভাষণ সম্প্রচার করা যায়, তা সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, গুজরাতে তাঁরা একটি এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। সেখানে বুথ কমিটি ছাড়া পেজ কমিটি তৈরি হয়েছে। ২৫ ডিসেম্বর নাগাদ সব বুথ কমিটি তৈরি হয়ে যাবে। বর্তমানে ৮৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। এবার সব বুথে পান্না প্রমুখ নিয়োগের কাজও  আছে। জনসংযোগ বাড়িয়ে ভোটপ্রচারের পরিধি বাড়াতে এই সাংগঠনিক কাঠামোর ওপরই ভরসা করছে বিজেপি, জানান তিনি। আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী মন কী বাত অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি দেশবাসীর সঙ্গে কথা বলেন। বুথ স্তরে এই অনুষ্ঠানের সম্প্রচার করতে পারলে তাতে তাঁর বার্তা আরও বেশি মানুষের কাছে যাবে। ২০২২ এর মে-র মধ্যে এই ব্যবস্থা হয়ে যাবে। প্রধান বলেন, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা বৈঠকে তাঁর পূর্বসূরী অমিত শাহকে উদ্ধৃত করে বিজেপি কর্মীদের পার্টির উপস্থিতি বাড়ানোর ডাক দিয়ে বলেন, দল এখনও সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছয়নি। ২০১৪ সালে অমিত শাহ টার্গেট স্থির করেছিলেন, যার অনেকগুলি অর্জিত হয়েছিল, যেমন উত্তরপূর্বে অসম, ত্রিপুরা ও অন্য রাজ্যে সাফল্য আসে। কিন্তু সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে। আমরা অতীত বিশ্লেষণ করে ভবিষ্যতের প্ল্যান স্থির  করব। পার্টি কেরল, তামিলনাড়ু, ওড়িষা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশে প্রভাবশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়।  তেলঙ্গানায় ইতিমধ্যেই নির্বাচনে দুটি কেন্দ্রে জিতে বিজেপি নিজেকে টিআরএসের বিকল্প হিসাবে তুলে ধরেছে। পশ্চিমবঙ্গেও ২০১৬ ও ২০২১ এর মধ্যে বিজেপির ভোট শেয়ার বৃদ্ধি পাওয়া তার অগ্রগতিরই প্রমাণ। একমাত্র এনটি রাম রাওই কংগ্রেসকে হারিয়ে এমন সাফল্য পেয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধান।          

```