‘হাত-পদ্ম একই!’ কটাক্ষ অখিলেশের, বিজেপির ১, বসপার ৬ সাসপেন্ড বিধায়ক সপায়
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের (up assembly election) কয়েক মাস আগেই শাসক বিজেপির (bjp) এক বিধায়ক, বহুজন সমাজ পার্টির (বসপা) (bsp) ৬ সাসপেন্ড বিধায়ক যোগ দিলেন সমাজবাদী পার্টিতে (সপা) (sp)। শনিবার অখিলেশ যাদবের (akhilesh Yada
শেষ আপডেট: 30 October 2021 12:19
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের (up assembly election) কয়েক মাস আগেই শাসক বিজেপির (bjp) এক বিধায়ক, বহুজন সমাজ পার্টির (বসপা) (bsp) ৬ সাসপেন্ড বিধায়ক যোগ দিলেন সমাজবাদী পার্টিতে (সপা) (sp)। শনিবার অখিলেশ যাদবের (akhilesh Yadav) উপস্থিতিতেই তাঁরা সপায় সামিল হন। বিজেপি ছেড়ে বিধায়ক রাকেশ রাঠোরের সপা শিবিরে যোগদানের পরিপ্রেক্ষিতে মুলায়ম-পুত্র তীব্র কটাক্ষ করেন গেরুয়া শিবিরকে (saffron camp)। বলেন, রাজ্যবাসী এতটাই ক্ষুব্ধ যে আগামীদিনে বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে যাবে, বিজেপি পরিবার পরিণত হবে ভাগতা পরিবারে! উত্তরপ্রদেশে বিনিয়োগ সম্মেলনের পরিণতি কী হল, প্রশ্ন তুলে অখিলেশ জানতে চান, তারপর কত যুবকের চাকরি হল! তিনি হুঁশিয়ারি দেন, যারা এখানে কাজ চাইতে এলে লাঠি উঁচিয়ে তাড়া করা হয়েছিল, তারা এবার বিজেপিকে হঠাতে ভোট দেবে।
সংখ্যালঘুদের ওপরে আক্রমণ নিয়ে রিপোর্ট চাইল ত্রিপুরা হাইকোর্ট
বিজেপির আরও কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও ইঙ্গিত দেন অখিলেশ।
এ বছরেই একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ বেরয়। তাতে নাকি রাঠোর গত বছর প্রধানমন্ত্রী মোদীর কোভিড ১৯ মহামারীর সময় দেশবাসীকে হাততালি দিতে, ঘন্টা, থালাবাসন বাজাতে আহ্বান জানানোর তীব্র সমালোচনা করেন। এজন্য বিজেপি নেতৃত্ব তাঁর কাছে কৈফিয়ত চায়, কেন এই দলবিরোধী আচরণ!
আজ সপায় সামিল হওয়া ৬ বসপা বিধায়ককে সাসপেন্ড করেছিলেন দলনেত্রী মায়াবতী। ২০২০র অক্টেবর রাজ্যসভা নির্বাচনে বসপার সরকারি প্রার্থী রামজী গৌতমের মনোনয়নের বিরোধিতা করেছিলেন তাঁরা। এজন্য তাঁরা সাসপেন্ড হন। সম্প্রতি তাঁরা অখিলেশের সঙ্গে যোগাযোগ করে দলবদলের ইঙ্গিত দিয়েছিলেন। আজ তাঁরা শপথ নেন, ফের অখিলেশকে মুখ্যমন্ত্রী করবেন।
বিজেপির পাশাপাশি দলীয় ইস্তাহারের ৯০ শতাংশ পূরণ হয়েছে বলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও প্রবল সমালোচনা করেন অখিলেশ।
তবে একইসঙ্গে কংগ্রেসের হাত না ধরার স্পষ্ট বার্তাও দেন তিনি। কংগ্রেস, বিজেপিকে একাসনে বসিয়ে তাঁর কটাক্ষ, হাত আর পদ্ম একই! সমাজবাদীরা এটাই মনে করে।