Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কান্না থামাতে দুধের বদলে কীটনাশক! বাচ্চার মৃত্যু, পলাতক বাবা

দ্য ওয়াল ব্যুরো: নিছকই ভুল না অন্য কিছু? বিহারের (bihar) কাটিহারের বাসিন্দা জনৈক মুন্না মন্ডল কোলের পুত্রসন্তান (son) একটানা কেঁদেই চলেছে দেখে দুধের (milk) বদলে তাকে বিষ (pesticide) দিলেন! এমনই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর (fir) দায়ের কর

কান্না থামাতে দুধের বদলে কীটনাশক! বাচ্চার মৃত্যু, পলাতক বাবা

শেষ আপডেট: 4 October 2021 08:11

দ্য ওয়াল ব্যুরো: নিছকই ভুল না অন্য কিছু? বিহারের (bihar) কাটিহারের বাসিন্দা জনৈক মুন্না মন্ডল কোলের পুত্রসন্তান (son) একটানা কেঁদেই চলেছে দেখে দুধের (milk) বদলে তাকে বিষ (pesticide) দিলেন! এমনই অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর (fir) দায়ের করলেন মুন্নার স্ত্রী (wife) পুনম দেবী। মারা গিয়েছে দেড় বছরের বাচ্চাটি। কাটিহারের পোতিয়া থানার অধীনস্থ বীর চন্দ্রপুরের ঘটনা। পোতিয়ার পুলিশ ইনচার্জ সুনীল কুমার রাই জানিয়েছেন, মৃত দেড় বছরের বাচ্চাটিকে শনাক্ত করা হয়েছে। নাম যুগমিত কুমার। রাই বলেন, পুনম কিছুক্ষণের জন্য ঘরের বাইরে গিয়েছিলেন। বাচ্চাটি ক্রমাগতঃ কেঁদেই চলায় তাকে বাবার কোলে শুইয়ে দিয়ে যান। ফিরে এসে তিনি দেখেন, বাচ্চাটা একেবারে চুপ, শান্ত হয়ে গিয়েছে।  ঘরে ঢুকে দেখেন, বাবার কোলে নিথর সন্তান। পেশায় রিক্সাচালক মুন্না ঝাঁঝিয়ে ওঠেন, এত কাঁদছিল যে, বাচ্চাকে দুধের বদলে ঘরে পড়ে থাকা ১০০ মিলিলিটারের কীটনাশকের বোতল থেকে খানিকটা খাইয়ে দিয়েছেন! পুনম চিত্কার-চেঁচামেচি শুরু করেন। তারপর দ্রুত বাচ্চাকে নিয়ে হাসপাতালে নিয়ে ছোটেন দুজনে। কিন্তু নিতে নিতে রাস্তাতেই মৃত্যু হয় বাচ্চার। ঘটনার পর থেকে উধাও মুন্না। তাঁর খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।


```