
শেষ আপডেট: 27 September 2021 06:54
ভারত বনধে সামিল হতে দলের কর্মী, সব রাজ্য শাখার সভাপতি, সব গণ সংগঠনের প্রধানদের নির্দেশ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বিজেপি-এনডিএ শিবিরের বাইরের একাধিক রাজনৈতিক দলও ১০ ঘন্টার ভারত বনধকে সমর্থন জানিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের পাশে থাকার বার্তা দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি হিন্দিতে ছড়ার ঢঙে লিখেছেন, কিষাণো কা অহিমসক সত্যাগ্রহ আজ ভি অখন্ড হ্যায়, লেকিন শোষণকর সরকার কো ইয়ে নেহি পসন্দ হ্যায়, ইসলিয়ে আজ ভারত বনধ হ্যায়! অর্থাত কৃষকদের অহিংস সত্যাগ্রহ আজও অটুট, কিন্তু শোষক সরকার এটা পছন্দ করে না, সেজন্যই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চা রবিবার বনধ সফল করার ডাক দিয়ে শান্তি বজায় রাখার পাশাপাশি সব ভারতবাসীতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে ১১ দফা বৈঠক হয়েছে এপর্যন্ত। শেষ আলোচনা হয় ২২ জানুয়ারি। কিন্তু ২৬ জানুয়ারি প্রতিবাদী কৃষকদের আন্দোলনে ট্রাক্টর মিছিল ঘিরে নির্বিচার হিংসার পর আলোচনাপ দরজা বন্ধ রয়েছে। তিনটি নয়া কৃষি আইন চালু হলে মান্ডি সিস্টেম, ন্যূনতম সহায়ক মূল্যের বিনিময়ে খাদ্যশস্য সংগ্রহের ব্যবস্থা উঠে যাবে, কৃষকরা বড় কর্পোরেটদের হাতের পুতুলে পরিণত হবে বলে আশঙ্কা কৃষক সংগঠনগুলির। যদিও সরকারের দাবি, এহেন উদ্বেগ অমূলক। নয়া আইনে আয় বাড়বে চাষিদের।किसानों का अहिंसक सत्याग्रह आज भी अखंड है लेकिन शोषण-कार सरकार को ये नहीं पसंद है इसलिए #आज_भारत_बंद_है #IStandWithFarmers
— Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2021