
শেষ আপডেট: 11 October 2021 11:33
লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ির তলায় পিষে চার কৃষক খুনের প্রসঙ্গও টেনে আনেন মেহবুবা। লেখেন, চার কৃষককে গাড়ির নীচে পিষে মারায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ঘটনা থেকে নজির না টেনে কেন্দ্রীয় এজেন্সিগুলি ২৩ বছরের একটা ছেলের পিছনে পড়েছে শুধু এজন্য যে, তাঁর পদবী খান! সত্যকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। বিজেপির কোর ভোটব্যাঙ্কের ধর্ষকামী বাসনা পূরণে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। মুম্বই থেকে গোয়াগামী ক্রুজে মাদক পার্টিতে বলিউড সুপারস্টারের ছেলের হাজির থাকার আগাম খবরের ভিত্তিতে যাত্রীর ছদ্মবেশে এনসিবি গোয়েন্দারা সেখানে অভিযান,তল্লাসি চালিয়ে আরিয়ানকে ধরেন। জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। কিছুতেই জামিন পাচ্ছেন না তিনি। সোমবার এই নিয়ে তিনবার তাঁর জামিনের আবেদন পেশ করা হয়। কিন্তু আজও জামিন মেলেনি। বুধবার বিশেষ এনডিপিএস আদালতে ফের তাঁর আবেদন শোনা হবে।Instead of making an example out of a Union Minister’s son accused of killing four farmers, central agencies are after a 23 year old simply because his surname happens to be Khan.Travesty of justice that muslims are targeted to satiate the sadistic wishes of BJPs core vote bank.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 11, 2021