Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

রবিবারের সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনায় আহত অন্তত ৭

আহতদের সবাইকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

রবিবারের সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনায় আহত অন্তত ৭

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 October 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তের সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। বাকি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। হলদিবাড়ি ট্রেনও সেই সময়ই স্টেশনে ঢোকায় ওভারব্রিজের ভিড়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় অন্তত ৭ জন পদপিষ্ট হয়েছেন।

আহতদের সবাইকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনায় স্টেশনে আতঙ্ক ছড়িয়েছে, পাশাপাশি ট্রেন চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধমান স্টেশনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার তদন্ত শুরু হয়েছে।

কী হয়েছিল?

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে পাঁচটা নাগাদ হলদিবাড়ি এক্সপ্রেস ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল। একই সময়ে স্টেশনের ৪, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তিনটি ট্রেন। কিছুজন এক্সপ্রেস থেকে নেমে ওভারব্রিজে উঠছিলেন স্টেশনের বাইরে যাওয়ার জন্য, কিছুজন লোকাল ট্রেন ধরতে স্টেশনে ঢুকছিলেন।

অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য সব প্ল্যাটফর্মের এস্কেলেটর অচল। ফলে যাত্রীদের সিঁড়ি দিয়েই নামতে হয়। আজও ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়িতে নামার সময় দুর্ঘটনা ঘটে।

ওভারব্রিজে ভিড় উপচে পড়ে। যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য সিঁড়ি ব্যবহার করতে গিয়েছিলেন। সংকীর্ণ সিঁড়িতে ভিড় বাড়তে থাকে, আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এক মহিলা সিড়িতে পড়ে গেলে তাঁর ওপর দিয়েই যাত্রীরা নামতে শুরু করেন। একে একে অন্তত ৭ জন আহত হন, স্টেশনে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

খবর পেয়ে রেলের উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কয়েক বছর আগে এই স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনার পর প্ল্যাটফর্ম বাড়ানো হয়েছে এবং কিছু স্থানে এস্কেলেটর বসানো হয়েছিল। কিন্তু তাদের পরিস্থিতি শোচনীয়।

রেল সূত্র জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।


```