Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

কাদা জলে প্রধানকে হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা, শুরু হল রাস্তা মেরামতির কাজ

বর্ধমান ২ নম্বর ব্লকের মেমারি থানার বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। স্থানীয় বাসিন্দারা বারে বারে পঞ্চায়েত থেকে বিডিও সবাইকে জানিয়েও কোনও কাজ হয়নি।

কাদা জলে প্রধানকে হাঁটতে বাধ্য করলেন গ্রামবাসীরা, শুরু হল রাস্তা মেরামতির কাজ

শেষ আপডেট: 27 September 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তা সংস্কারের দাবিতে কাদা জলে প্রধান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে একরকম হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা। এমনকী রাস্তা ঠিক করা হবে বলেও মুচলেকাও লেখানো হল। আর তাতেই কাজ হল। তড়িঘড়ি শুরু হল রাস্তা সারাইয়ের কাজ। 

বর্ধমান ২ নম্বর ব্লকের মেমারি থানার বেগুট গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। স্থানীয় বাসিন্দারা বারে বারে পঞ্চায়েত থেকে বিডিও সবাইকে জানিয়েও কোনও কাজ হয়নি। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে ন'বস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি  রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বর্ধমান-কালনা রোড অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর মেমারি থানার পুলিশ ও বর্ধমান ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শিল্পা ভকত ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত প্রধান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে ভাঙা রাস্তায় হাঁটতে বাধ্য করেন।

শুক্রবার সকাল থেকেই ইট ফেলে রাস্তায় গর্ত বোঝানোর কাজ শুরু হয়। স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাসিন্দা তুহিন হাটি, সজল দত্ত  ও কল্যাণ হাজরারা বলেন, "আমরা পঞ্চায়েত থেকে বিডিও সব জায়গাতেই আমাদের রাস্তা সারাইয়ের জন্য দরবার করেছি। কিন্তু শুকনো প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। হচ্ছে, হবে বলে এড়িয়ে গেছেন সবাই।" 

বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ কাহার বলেন, "গ্রামবাসীদের দাবি বা ক্ষোভ একেবারে যুক্তিসঙ্গত।রাস্তার কাজ শুরু হবে। সব রাস্তার কাজই আটকে ফান্ডের জন্য।" এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, "সব রাস্তার কাজ শুরু হবে। বর্ষার পর কাজ করা হবে।"


```