Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানের রটন্তী কালী মন্দিরে চুরি! দুঘণ্টা ধরে লুটপাট চলল

মন্দিরের ভিতরে ঢুকে তিনি দেখতে পান বিগ্রহের মুকুট নেই, বিগ্রহের গয়নাও উধাও হয়ে গেছে। 

বর্ধমানের রটন্তী কালী মন্দিরে চুরি! দুঘণ্টা ধরে লুটপাট চলল

রটন্তী কালী

শেষ আপডেট: 2 July 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গুসকরার ঐতিহ্যবাহী রটন্তী কালী মন্দিরে চুরি! এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার মন্দিরের দরজা খুলতে গিয়ে পুরোহিত দেখেন, মন্দিরের মেন গেটে তালা ভাঙা রয়েছে। তা দেখে সন্দেহ হয় পুরোহিতের। মন্দিরের ভিতরে ঢুকে তিনি দেখতে পান বিগ্রহের মুকুট নেই, বিগ্রহের গয়নাও উধাও হয়ে গেছে। 

সিসিটিভি ফুটেজ দেখা গেছে, রাতে আড়াইটা নাগাদ দুজন মন্দিরে ঢুকেছিল। সাড়ে চারটে পর্যন্ত সেখানে লুটপাট চালায়। তবে চোরদের দলে আরও সদস্য ছিল কি না তা স্পষ্ট নয়। কারণ মন্দিরের বাইরে থাকা একটি সিসিটিভি ভেঙে দিয়েছিল চোরেরা। দীর্ঘদিনের প্রাচীন এই রটন্তী মন্দির। ঐতিবাহী এই মন্দিরে চুরি ঘটনা ঘটায় বর্ধমানে জুড়ে শোরগোল পড়ে গেছে। 

মন্দিরের পুরোহিত সোমরাজ চোঙদার বলেন, " সকালে দরজা খুলতে দেখি মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা রয়েছে, মায়ের মুকুট নেই। এছাড়াও বেশ কিছু গয়না ও চুরি গিয়েছে। এরপর আমরা পুলিশকে বিষয়টি জানাই। " 

ঘটনার তদন্ত শুরু করেছে গুসকরা বিট অফিসের পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, দু'জনকে পুলিশ আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


```