Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাঁসুয়া দিয়ে ঘুমন্ত স্বামীর গলায় কোপ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে স্বামী-স্ত্রী একাই থাকতেন। মাঝে মধ্যেই দু'জনের মধ্যে বিস্তর ঝামেলা, অশান্তি লেগে থাকত। সম্প্রতি সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে স্বামীর গলায় কোপ মেরে দেন স্ত্রী। 

হাঁসুয়া দিয়ে ঘুমন্ত স্বামীর গলায় কোপ, থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রীর

স্বামীকে কুপিয়ে খুন স্ত্রীর

শেষ আপডেট: 7 December 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: কাঁকসা রাজবাঁধের ক্যেনেলপার এলাকায় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম চুনা কোড়া(৫০)। কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রী আম্বু কোড়ার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে স্বামী-স্ত্রী একাই থাকতেন। মাঝে মধ্যেই দু'জনের মধ্যে বিস্তর ঝামেলা, অশান্তি লেগে থাকত। সম্প্রতি সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে স্বামীর গলায় কোপ মেরে দেন স্ত্রী। 

শনিবার সকাল সকাল স্ত্রী কাঁকসা থানায় গিয়ে স্বামীকে খুন করেছে বলে আত্মসমর্পণ করে। সেই মুহূর্তে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ।

পুলিশ জানাচ্ছে, শুক্রবার রাতে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তারপরই ঘুমিয়ে পড়েন স্বামী। সুযোগ বুঝে তখনই হাসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। রাতেই মৃত্যু হয় স্বামীর।

ঘটনাস্থলে যান কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। তিনি জানান, 'স্ত্রীর সঙ্গে বিবাদের জন্যই খুন করা হয়েছে। স্বামী মদ্যপান করত প্রতিদিন। সেই জন্যই স্ত্রীর সঙ্গে বিবাদ চলত। অভিযুক্ত আম্বু কোঁড়াকে গ্রেফতার করা হয়েছে।'

জানা যাচ্ছে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।


```