Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গোবিন্দভোগ ধান জমিতে লুটোচ্ছে, দানার পরে মাথায় হাত বর্ধমানের চাষিদের

বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি চলায় বিঘের পর বিঘে জমির ধানের ক্ষতি হয়েছে। ধানগাছ পড়ে গেছে।

গোবিন্দভোগ ধান জমিতে লুটোচ্ছে, দানার পরে মাথায় হাত বর্ধমানের চাষিদের

ঝোড়ো হাওয়ায় মাটিতে নুইয়ে পড়েছে ধানগাছ

শেষ আপডেট: 26 October 2024 11:38

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাজ্যের শস্যগোলায় ডানার তেমন প্রভাব পড়েনি। তবে বৃষ্টির সঙ্গে যে ঝড়ো হাওয়া বয়ে গেছে তাতেই বিঘের প্রতি বিঘে জমির ধান মাটিতে পড়ে গেছে। নষ্ট হয়েছে গোবিন্দভোগ ধানও। আমন চাষে ক্ষতির মুখে পড়ে মাথায় হাত চাষিদের।

জেলা কৃষি আধিকারিক নকুলচন্দ্র মাইতি জানান, এবছর ৩ লক্ষ ৭৭ হেক্টর জমিতে আমন  ধানের চাষ হয়েছে। এর মধ্যে জেলায় ৪০ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে গোবিন্দভোগ ধানের। জেলার মধ্যে মূলত খণ্ডঘোষ এবং রায়না ১ ও ২ নম্বর ব্লকেই খাস বা গোবিন্দভোগ ধানের চাষ হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে লাগাতার বৃষ্টি চলায় বিঘের পর বিঘে জমির ধানের ক্ষতি হয়েছে। ধানগাছ পড়ে গেছে। চাষিদের শঙ্কা, এতে ফলন ব্যাপক ভাবে মার খাবে। যদিও নকুলচন্দ্রবাবু দাবি করেছেন, এখনই ধান চাষের ক্ষতি সম্ভাবনা কম। তবে এর থেকে দুর্যোগ বাড়লে আমন চাষে ক্ষতি হবে। 

কিন্তু জেলার কৃষকদের বক্তব্য এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় খাস ধান সব মাটিতে পড়ে গেছে। এতে উৎপাদন কমে যাবে। কৃষক মুক্ত রায় বলেন, "এই সময় ধানে ফুল এসেছে। কিন্তু জমিতে ধান সব পড়ে গেছে। তাই ফলন এমনিতেই কমে যাবে।" আরেক কৃষক সেখ শামসুদ্দিনের আশঙ্কা, শুধু গোবিন্দভোগ নয়, স্বর্ণলঘু জাতের ধানেরও ব্যাপক ক্ষতি হবে। 
 
রায়না ও খণ্ডঘোষের পাশাপাশি জেলার কাটোয়া, কালনা, জামালপুর, ভাতার, আউশগ্রাম, গলসি, কেতুগ্রাম, মঙ্গলকোট সহ সব জায়গায় আমন চাষে ক্ষতির মুখে চাষিরা। আউশগ্রামের বাসিন্দা অশোক ঘোষ বলেন, "বৃষ্টিতে ক্ষতি হয়নি। কিন্তু বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় জমির ধান সব মাটিতে পড়ে গেছে। এতে ফলন কমে যাবে।"


```