Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাধের লাউয়ে মন নেই, দামোদরের পাড়ে শুধু শাক চাষেই মন দিচ্ছেন কৃষকরা

চাষিরা জানিয়েছেন, ধান, আলুর পরিবর্তে তারা বিকল্প চাষ করছেন।

সাধের লাউয়ে মন নেই, দামোদরের পাড়ে শুধু শাক চাষেই মন দিচ্ছেন কৃষকরা

ফাইল ছবি

শেষ আপডেট: 7 January 2025 20:00

চন্দন ঘোষ, বর্ধমান

কথায় বলে সাধের লাউ। কিন্তু এখন সেই সাধের লাউ নিয়ে আর মাথাব্যথা নেই চাষিদের। পূর্ব বর্ধমানের দামোদর নদের পাড়ে লাউ শাক নিয়েই যত আগ্রহ। ফল ধরুক চাইছেন না তাঁরা।

জামালপুরের বাসিন্দা ভোলানাথ মালিক, হারু মালিকরা চাষ করেছেন দামোদর নদের পাড়ে। জমিতে এভাবেই লাউ গাছ রীতিমতো ঢেউ খেলছে। কিন্তু গাছে লাউ নেই। কারণ লাউ ধরাতে ঘোর আপত্তি কৃষকদের। কারণ বাজারে নাকি লাউয়ের থেকে লাউশাকের চাহিদা বেশি। তাই কৃষকরা লাউয়ের বদলে লাউশাক চাষে মন দিয়েছেন। কিন্তু কৃষকদের এমন কাণ্ডে সকলেই হতবাক।

ভোলানাথ মালিক জানান, ‘সব জায়গায় লাউশাকের ফলন ভাল হয় না। দামোদরের উপকূলবর্তী এলাকাই চাষের জন্য আদর্শ। এখানে শাকের ফল অত্যন্ত ভাল হয়। লাউ বিক্রি হলেও শাকের চাহিদা বেশি। সপ্তাহে যেখানে ১০০টা লাউ বিক্রি করতে মাথা খারাপ হয়ে যায় সেখানে ৭০-৮০ কেজি লাউশাক এক সপ্তাহে বিক্রি হয়।’

চাষিরা জানিয়েছেন, ধান, আলুর পরিবর্তে তারা বিকল্প চাষ করছেন। তবে বিকল্প চাষ হিসেবে লাউকে বেচে নিলেও গাছে লাউ ফলানো যাবে না। বাজারে লাউ শাকের চাহিদা লাউয়ের থেকে অনেক বেশি। তাই তাঁরা জমিতে মাচা বেঁধে লাউগাছের চাষ করেছেন। একটা লাউ ফুল ফুটে বড় হতে যা সময় লাগবে তার তুলনায় প্রায় প্রতিদিনই বেশি লাউ শাক বাজারে বিক্রি হবে।

হারু মল্লিক বলেন, ‘লাউয়ের চেয়ে শাকে লাভ বেশি। হাইব্রিডের লাউ হলে শাকের পরিমাণ কম হয়। কিন্তু দেশি লাউ চাষের ফলে শাকের ফলন তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। জীবিকার তাগিদেই বিকল্প চাষে ঝুঁকতে হয়েছে। ধান বা আলু চাষ করে আর সংসার চলছে না। তাই নতুন পথ বেছে নিতেই হচ্ছে।’

মূলত বর্ষার শেষে জমিতে লাউবীজ বপন করেন তাঁরা। মাসখানেকের মধ্যেই লাউগাছ ডালপালা মেলতে শুরু করে। লাউগাছ একটু বড় হলেই জমিতে দু’ফুট উচ্চতায় মাচাও বাঁধা হয়। তারপর আর বেশি ঝামেলা পোহাতে হয় না। এরপর সময় মতো জমিতে জল দেওয়া ও পরিমাণ মত সার ও কীটনাশক ছড়ালেই কাজ শেষ।


```