Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হোটেলে খেতে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লেন বাসিন্দারা, শিশু চোর সন্দেহে চারজনকে গণধোলাই!

পানাগড়ে মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে একটি হোটেল রয়েছে। চার ব্যক্তি এক শিশুকে কোলে নিয়ে সেখানে ঢোকে। চারজনের আচার আচরণের সন্দেহ হয় স্থানীয়দের। তারা ওই শিশু সম্পর্কে জানতে তাদেরকে নানা প্রশ্ন করতে থাকেন স্থানীয়রা।  

হোটেলে খেতে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লেন বাসিন্দারা, শিশু চোর সন্দেহে চারজনকে গণধোলাই!

হোটেলে খেতে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লেন বাসিন্দারা

শেষ আপডেট: 19 July 2024 16:23

দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম বর্ধমান: শিশু চোর চারজনকে গণধোলাই দিলেন স্থানীয়রা। রাজ্যে বিভিন্ন প্রান্তে শিশুচোর সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার কাঁকসার বিলপাড়া গ্রামেও এমন ঘটনা ঘটল।  

স্থানীয়রা জানিয়েছেন, পানাগড়ে মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে একটি হোটেল রয়েছে। চার ব্যক্তি এক শিশুকে কোলে নিয়ে সেখানে ঢোকে। চারজনের আচার আচরণের সন্দেহ হয় স্থানীয়দের। তারা ওই শিশু সম্পর্কে জানতে তাদেরকে নানা প্রশ্ন করতে থাকেন স্থানীয়রা।  

ওই চারজন জানায়, শিশুটি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন তারা। কথায় অসংগতি পেয়ে স্থানীয়রা চারজনকেই ঘিরে ধরেন। চড়াও হন। ওই তাদের ধরে পেটাতে থাকেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকেও পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে শিশুটিকে কাঁকসা থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


```