Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বর্ধমানে ভাড়া বাড়িতে যুবতীর দেহ উদ্ধার! রহস্যভেদে তদন্তে পুলিশ

পরিচারিকার কাজ করতেন তিনি। হুগলির খানাকুল এলাকায় তাঁর বাড়ি। তিন মাস আগে এই মালপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন।

 বর্ধমানে ভাড়া বাড়িতে যুবতীর দেহ উদ্ধার! রহস্যভেদে তদন্তে পুলিশ

শেষ আপডেট: 8 September 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল ৩৫ বছরের যুবতীর দেহ। রবিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের সরাইটিকর মালপাড়া এলাকায়। ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। 

স্থানীয়দের দাবি, পরিচারিকার কাজ করতেন তিনি। হুগলির খানাকুল এলাকায় তাঁর বাড়ি। তিন মাস আগে এই মালপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। বিবাহিত ছিলেন। কিন্তু এই ভাড়া বাড়িতে একাই থাকতেন। দেহের পাশ থেকে একটি বিষের কৌটো পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়। তিনি যে ঘরে ভাড়া নিয়েছিলেন, তাঁর পাশের ঘরে ভাড়ায় থাকেন আরও এক মহিলা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা পর্যন্ত ওই যুবতী ঘরের দরজা খোলেননি। তাই প্রতিবেশীরা ধাক্কা দেন। তাতেও দরজা না খোলায় তা ভেঙে ঘরে ঢোকেন। দেখেন, ওই তরুণীর দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। তারা গিয়ে তদন্ত শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহ পাশে একটি বিষের কৌট পড়ে থাকতে দেখেছেন তারা। মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল। একটা ফটোও পাওয়া গিয়েছে। অনুমান ওনার স্বামীর ছবি। অনেকের দাবি ঋণ নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 


```