Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরিয়ে দিতেই মৃত্যু ১৩ বছরের ছাত্রীর, অন্ডালে হুলস্থুল

শুক্রবার সকালে মৃত্যু হল সেই অসুস্থ কিশোরীর। মেয়ের মৃত্যু পরেই পরিবারের বিক্ষোভে উত্তাল হল সরকারী স্বাস্থ্য কেন্দ্র চত্বর। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের খান্দরা এলাকায়। 

স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরিয়ে দিতেই মৃত্যু ১৩ বছরের ছাত্রীর, অন্ডালে হুলস্থুল

অন্ডালে হুলস্থুল

শেষ আপডেট: 19 July 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বমি, পেটে ব্যথা হচ্ছিল ১৩ বছরের মেয়ের। তাই এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্র এনে ছিলেন বাবা-মা। ডাক্তাররা পরীক্ষা করে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। শুক্রবার সকালে মৃত্যু হল সেই অসুস্থ কিশোরীর। মেয়ের মৃত্যু পরেই পরিবারের বিক্ষোভে উত্তাল হল সরকারী স্বাস্থ্য কেন্দ্র চত্বর। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের খান্দরা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মৃত ওই কিশোরীর নাম সুস্মিতা বাউরি। সে সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি অন্ডালের ময়রা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার থেকে পেটে ব্যথা, বমি হচ্ছিল তার। 

সুস্মিতার বাবা ধীরেন বাউরি বলেন, "বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুর কাছে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। মেয়ে পরীক্ষা করে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন ডাক্তার। আশ্বাস দিয়েছিলেন ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে মেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টা নাগাদ ফের তাকে খান্দরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। তখন  স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু মেয়েকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তার আগেই স্বাস্থ্যকেন্দ্রেই,  মৃত্যু হয় মেয়ের।" ধীরেনবাবু কথায়, "স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের গাফিলতির জন্য মেয়ের মৃত্যু হয়েছে।"

কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর জন্য স্থানীয়রাও চিকিৎসককেই দায়ী করেছেন। তাঁদের দাবি, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুরা যদি আগেই ওই কিশোরীকে ভর্তি করত। তাহলে ওই নাবালিকার মৃত্যু হত না।  

গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ, কিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে অন্ডাল ও উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।


```