Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বরাবাঁকির পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক, ২ লাখ টাকা, লখিমপুর নিয়ে নীরবই মোদী!

দ্য ওয়াল ব্যুরো: বরাবাঁকির পথ দুর্ঘটনায় (barabanki road accident) তিনি বিচলিত, শোকস্তব্ধ, মৃতদের পরিবারবর্গকে শোক, সমবেদনা (condolence) জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী (narendra modi), কিন্তু রবিবারই যে খেরি লখিমপুরে (lakhimpur khe

বরাবাঁকির পথ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক, ২ লাখ টাকা, লখিমপুর নিয়ে নীরবই মোদী!

শেষ আপডেট: 7 October 2021 08:27

দ্য ওয়াল ব্যুরো: বরাবাঁকির পথ দুর্ঘটনায় (barabanki road accident) তিনি বিচলিত, শোকস্তব্ধ, মৃতদের পরিবারবর্গকে শোক, সমবেদনা (condolence) জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী (narendra modi), কিন্তু রবিবারই যে খেরি লখিমপুরে (lakhimpur kheri) এত বড় মর্মান্তিক, ভয়াবহ ঘটনা ঘটে গেল, বিজেপি নেতার এসইউভির তলায় পিষে মারা গেলেন কয়েকজন কৃষক, হিংসার আগুনে গাড়ি জ্বলল, তা নিয়ে একটিও শব্দ খরচ করলেন না (silence)! বরাবাঁকি, লখিমপুর-দুটি জায়গাই উত্তরপ্রদেশে। লখিমপুরে সামগ্রিক হিংসার বলি হয়েছেন ৯ জন। বরাবাঁকিতেও  তাই। কিন্তু রাজনৈতিক মহল বিশেষতঃ বিজেপি-বিরোধীরা বলছেন, কেন লখিমপুরের ঘটনায় তিনি চুপ! যে ঘটনা নিয়ে খোদ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি করছে আজই, সে ব্যাপারে তাঁর কি কিছুই বলার নেই?   বরাবাঁকির জেলাশাসক আদর্শ সিং জানান, ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯জন মৃত, জখম ২৭ জন। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। কাউকে কাউকে লখনউ পাঠাতে হয়। বাসটি আসছিল দিল্ল থেকে। যাচ্ছিল লখনউ হয়ে বাহারাইচ। মুখোমুখি ট্রাকের সঙ্গে  ধাক্কা লাগে বাসের।  ভোরবেলার দুর্ঘটনার  খবর পেয়ে শোক প্রকাশ  করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এককালীন  সহায়তা ঘোষণা করেন। দুর্ঘটনার বলি লোকজনের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে জখম লোকজনের সঠিক, যথাযথ চিকিত্সার জন্য  নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। ঘটনাচক্রে লখিমপুরের ঘটনায় তিনি বেদনাহত বলে জানিয়েছিলেন যোগীও। তদন্তের নির্দেশও দেন। কিন্তু মোদী বরাবাঁকির পথ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর  জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা, আহতদের  প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা সহায়তা ঘোষণা করলেও লখিমপুরের ঘটনা  নিয়ে মুখ খোলেননি। লখিমপুরের ঘটনায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র, তাঁর ছেলে আশিস মিশ্রের। কৃষকদের দাবি, সেদিন তাঁদের ওপর দিয়ে চলে যাওয়া এসইউভিতে ছিলেন আশিস। যদিও মন্ত্রী ও তাঁর ছেলের দাবি, তাঁরা সেখানে ছিলেনই না। প্রধানমন্ত্রীর নীরবতায় প্রশ্ন, তিনি কি লখিমপুরের ঘটনাকে গুরুত্বহীন বলে দেখাতেই চুপ করে রয়েছেন!  


```