Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার থেকে পর পর ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা না জানলে বিপদে পড়বেন

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে এমনিতেই ব্যাঙ্কের কাজকর্মের সময়সীমা নির্দিষ্ট হয়ে গিয়েছে। দিনের নির্দিষ্ট সরকার নির্ধারিত একটি সময় ছাড়া ব্যাঙ্ক খোলা পাওয়ার উপায় নেই। তার উপর চলতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকাটা বেশ দীর্ঘ। তাই ব্যাঙ্কের কা

শনিবার থেকে পর পর ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা না জানলে বিপদে পড়বেন

শেষ আপডেট: 10 July 2021 08:04

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে এমনিতেই ব্যাঙ্কের কাজকর্মের সময়সীমা নির্দিষ্ট হয়ে গিয়েছে। দিনের নির্দিষ্ট সরকার নির্ধারিত একটি সময় ছাড়া ব্যাঙ্ক খোলা পাওয়ার উপায় নেই। তার উপর চলতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকাটা বেশ দীর্ঘ। তাই ব্যাঙ্কের কাজকর্ম থাকলে অবশ্যই ছুটির তালিকা মাথায় রাখতে হবে। জুলাই মাসে মোট ১৫ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। তার মধ্যে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দিনে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। আজ মাসের দ্বিতীয় শনিবার। আগামী কাল রবিবার তাই আজ ও কাল ব্যাঙ্কের দরজা বন্ধ। টুকটাক একাধিক উৎসবের কারণে আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে মোট ৯ দিন। ব্যাঙ্কের ছুটি এক একটা রাজ্যে এক এক দিনে হয়ে থাকে।
  • সোমবার ১২ জুলাই রথযাত্রা উপলক্ষ্যে ওডিশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • মঙ্গলবার ১৩ জুলাই ভানু জয়ন্তী। এই উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ। এছাড়া শহিদ দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে ওই দিন ব্যাঙ্ক বন্ধ।
  • বুধবার ১৪ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকছে গ্যাংটকে।
  • বৃহস্পতিবার ১৫ জুলাই কোথাও ব্যাঙ্ক বন্ধ নেই। সব রাজ্যেই খোলা থাকবে ব্যাঙ্ক।
  • শুক্রবার ১৬ জুলাই হরেলা পুজো উপলক্ষ্যে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ।
  • শনিবার ১৭ জুলাই খারচি পুজো উপলক্ষ্যে শিলং, আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।
  • রবিবার ১৮ জুলাই ব্যাঙ্ক বন্ধ।
  • সোমবার ১৯ জুলাই গ্যাংটকে স্থানীয় উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ।
  • মঙ্গলবার ২০ জুলাই ইদ-অল-অধা উপলক্ষ্যে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ।
  • বুধবার ২১ জুলাই বকরি ইদ উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।

```