Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের, আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে

বাঁশদহ বিলের পাড়ে খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব চলছে। সেখান থেকেই দু'জন বাইকে করে ফিরছিলেন। তুলসীডাঙ্গার কাছাকাছি আসতেই উল্টোদিক থেকে একটি বাইক মুখোমুখি ধাক্কা মারে।

কালনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের, আশঙ্কাজনক অবস্থায় একজন ভর্তি হাসপাতালে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 December 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক! ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালনা কাটোয়া রোডের তুলসীডাঙ্গা এলাকায়। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

বাঁশদহ বিলের পাড়ে খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব চলছে। সেখান থেকেই দু'জন বাইকে করে ফিরছিলেন। তুলসীডাঙ্গার কাছাকাছি আসতেই উল্টোদিক থেকে একটি বাইক মুখোমুখি ধাক্কা মারে। সেই বাইকেও দু'জন সওয়ার ছিলেন। এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে। সঙ্কটজনক অবস্থায় গুরুতর আহত চার জনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  রাত ৯টা নাগাদ সেখানে পৌছলে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে গুরুতর জখম যুবকের নাম বিক্রম বিশ্বাস, এটুকু নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব মিটলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে। দুর্ঘটনা কি বেপরোয়া গতির কারণেই নাকি তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন তাও দেখা হচ্ছে। না চালকরা মদ্যপ ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা অবশ্য মনে করছে রাস্তার একটি বাম্পারের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। বাম্পারের কারণে এহেন ঘটনা আগেও ঘটেছে বলে জানান তাঁরা। যদিও তদন্তের পর পুলিশ মনে করছে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা।  


```