Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

‘দেনার বোঝা’,’ অতিরিক্ত ঘুমের বড়ি’ খেয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদের আত্মহত্যার চেষ্টা। ৮০ বছরের কান্তা প্রসাদকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি আর্থিক দুরবস্থা নিয়ে প্রবল মানসিক উদ্বেগে দিন কাটাচ্ছিলেন তিনি, তার জেরে বেশি ঘুমের বড়ি

‘দেনার বোঝা’,’ অতিরিক্ত ঘুমের বড়ি’ খেয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদ

শেষ আপডেট: 18 June 2021 11:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদের আত্মহত্যার চেষ্টা। ৮০ বছরের কান্তা প্রসাদকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি আর্থিক দুরবস্থা নিয়ে প্রবল মানসিক উদ্বেগে দিন কাটাচ্ছিলেন তিনি, তার জেরে বেশি ঘুমের বড়ি খেয়ে ফেলেন বলে জানিয়েছেন কান্তার স্ত্রী। কান্তা কিছুদিন হল বিশাল দেনায় ডুবে আছেন। স্ত্রী জানিয়েছেন, নয়াদিল্লিতে  তাঁরা যে রেস্তোরাঁ  খুলেছিলেন, তার মাসিক ভাড়া বাদে কর্মীদের বেতন, ইলেকট্রিসিটি , জলের পিছনেই খরচ ১ লাখ টাকা আর আয় হচ্ছে মেরেকেটে ৩০ হাজার টাকা! নতুন রেস্তোরাঁ খুলতেও নাকি তাঁর ৫ লাখ টাকা বেরিয়ে যায়। কী করে দেনা শোধ করবেন,  ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না তিনি। মানসিক চাপ সহ্য করতে না পেরেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন। গত ডিসেম্বরে চালু করা বাবা কা ধাবা-র ঝাঁপ বন্ধ  করে কান্তাকে আবার তাঁর রাস্তার পাশের পুরানো দোকানই খুলতে হয় বলে জানিয়েছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তাদের পিসিআরে কল আসে। বলা হয়, আত্মহত্যার  চেষ্টা করা এক ব্যক্তিকে সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জনৈক শীর্ষ পুলিশ অফিসার বলেন, পুলিশবাহিনী দ্রুত সেখানে গিয়ে দেখে, লোকটি আর কেউ নয়, কান্তা প্রসাদ। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার বাবা কা ধাবা রেস্তোরাঁ নিয়ে সম্প্রতি বেশ শোরগোল হয় কান্তা প্রসাদের তোলা টাকা তছরুপের অভিযোগ ঘিরে। তিনি দাবি করেন, তাঁর ও তাঁর স্ত্রীকে সাহায্যের জন্য বহু লোক যে প্রচুর অর্থসাহায্য করেছিলেন, তা নয়ছয় করেছেন গৌরব ওয়াসন নামে এক ইউটিউবার। গত বছরের ৭ অক্টোবর গৌরব কান্তা ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি ভিডিও তুলে সোস্যাল মিডিয়ায় দিতেই দ্রুত তা ভাইরাল হয়। ভিডিওতে দম্পতিকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা যায়, খাবারের দোকানে তেমন খদ্দের হচ্ছে না!ভাইরাল ভিডিও দেখে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাকা ডোনেশন দেন। রাতারাতি কান্তার নাম ছড়িয়ে পড়ে। কিন্তু নভেম্বরে কান্তা সংবাদ মাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ করেন,  গৌরবের কাছ থেকে তিনি ২ লাখ টাকার একটি চেক বাদে আর কিছুই পাননি। ওই  ভিডিওর জন্য লোকে তাঁর ধাবায় এসে শুধু সেলফি তুলেই চলে যেত, বিক্রিবাট্টা হতই না। শেষমেষ ব্যাপক লোকসানের ধাক্কায় তিনি ধাবা বন্ধই করে দেন।      

```