Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আউশগ্রামের হালদার বাড়িতে সরস্বতী একলা আসেন না, সঙ্গে থাকেন ছয় দেবদেবী

আনুমানিক ৩০০ বছর আগে এই পুজোর সূচনা। কে যে এর সূচনা করেন তা আর এখন মনে নেই কারও। তবে তারা শুনে এসেছেন, বাইরে কোথাও ঘুরতে গিয়ে এই পরিবারের কোনও পূর্বপুরুষ এই রীতিতে পুজো দেখেছিলেন।

আউশগ্রামের হালদার বাড়িতে সরস্বতী একলা আসেন না, সঙ্গে থাকেন ছয় দেবদেবী

আউশগ্রামের হালদার বাড়ির সরস্বতী পুজো-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 4 February 2025 19:54

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আউশগ্রামের দিগনগর গ্রামের হালদার বাড়িতে সরস্বতী একলা আসেন না। এখানে সরস্বতীর সাথে পুজিত হন আরও ছয় দেবদেবী। পুজোর দু-দিন পরে রীতিমতো গরুর গাড়ি চাপিয়ে শোভাযাত্রা করে বিসর্জন দেওয়া হয় তাঁদের। এই বাংলায় নানারকম রীতি রেওয়াজ আছে। সময় যেখানে পলি ফেলতে পারেনি। হালদার বাড়ির সরস্বতী পুজোও তেমনই। 

হালদার পরিবারে একটিই বড় পুজো। দুর্গা বা কালীপুজো হয় না। এই পরিবারের আরাধ্যা সরস্বতী। পরিবারের অন্যতম কর্তা অলক হালদার জানান, আনুমানিক ৩০০ বছর আগে এই পুজোর সূচনা। কে যে এর সূচনা করেন তা আর এখন মনে নেই কারও। তবে তারা শুনে এসেছেন, বাইরে কোথাও ঘুরতে গিয়ে এই পরিবারের কোনও পূর্বপুরুষ এই রীতিতে পুজো দেখেছিলেন। অলকবাবু বলেন, "তার স্থাপন করা মূর্তিই প্রতিবছর পুজো করা হয়। সরস্বতীর সঙ্গে থাকেন জয়া, বিজয়া,নারদ আর ইন্দ্র। এছাড়াও উপরে দুটি পরীর মূর্তি থাকে। দেবী এখানে শোভন,সুন্দর।"  তিনি জানান, সম্ভবত শ্রীনিবাস হালদার এই পুজো শুরু করেন।

রবিবার থেকে এই পুজো শুরু হয়েছে। রীতি মেনে চালের নৈবেদ্য, ফলমূল, বাতাসা, কদমা ও নানারকম মিষ্টি ভোগ দিয়ে পুজো হয়। নানা উপাচারে পুরনো রীতি মেনে পুজো করা হয়েছে। পরশু বুধবার বিসর্জন। এবারও গোরুর গাড়িতে চাপিয়ে সমাধা হবে বিসর্জন পর্ব। বিসর্জনে যাঁরা অংশ নেবেন তাদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা। 

পারিবারিক পুজো হলেও গ্রামের বহু মানুষ এই পুজোয় আসেন। তাঁরাও পুজোয় অংশ নেন। হালদার বাড়ির পুজো হলেও এই উপলক্ষে গ্রামের অনেকের বাড়িতেই আসেন আত্মীয়স্বজন।


```