Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহালয়ার ভোরে জামুরিয়ার সিটু অফিসে ভাঙচুর, রাজনীতির যোগ রয়েছে বলে দাবি

সিএমএসআই সিটুর সহ-সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাতের অন্ধকারে বড় বড় ইট  পাথর ছুঁড়ে সাতগ্রাম এলাকার কৃষকসভা, জন লেখক শিল্পী সংঘ ও বস্তি ইউনিয়ন কমিটির অফিসে ভাঙুচর চালানো হয়েছে।

মহালয়ার ভোরে জামুরিয়ার সিটু অফিসে ভাঙচুর, রাজনীতির যোগ রয়েছে বলে দাবি

জামুরিয়ার সিটুর অফিস ভাঙচুর

শেষ আপডেট: 2 October 2024 13:40

দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম বর্ধমান: মহালয়ার ভোরে সিটুর অফিসের ভাঙচুর। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জামুরিয়ার বোগড়া এলাকায়। সিটুর পশ্চিমবঙ্গ জেলা কমিটি কার্যালয় সেটি। এই ঘটনা নিয়ে সিটুর নেতাদের দাবি, ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি। 
 
সিএমএসআই সিটুর সহ-সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাতের অন্ধকারে বড় বড় ইট  পাথর ছুঁড়ে সাতগ্রাম এলাকার কৃষকসভা, জন লেখক শিল্পী সংঘ ও বস্তি ইউনিয়ন কমিটির অফিসে ভাঙুচর চালানো হয়েছে। শুধু তাই নয়, সিএমএসআই সিটুর অফিসের জালনার সমস্ত কাচ ভেঙে ফেলেছে দেওয়া হয়েছে। গভীর রাতে মদ্যপ দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। 

দেবীদাস বন্দ্যোপাধ্য়ায় বলেন, "এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। শ্রীপুর ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। কে বা করার এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বার করুক।" 


```