Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুক্রবারে স্কুলে ভূরিভোজ, পড়ুয়াদের পাতে পড়ল পোলাও-মাংস, কাটলেট, আইসক্রিম!

সালানপুর ব্লক চিত্তরঞ্জন চক্রের অন্তর্গত রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের ৯৪ জন পড়ুয়া রয়েছে। রূপনারায়ণপুর রূপনগরের বাসিন্দা সিন্টু মণ্ডল ও তাঁর পরিবারের উদ্যোগই পড়ুয়াদের জন্য এমন সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল।

শুক্রবারে স্কুলে ভূরিভোজ, পড়ুয়াদের পাতে পড়ল পোলাও-মাংস, কাটলেট, আইসক্রিম!

স্কুলে ভূরিভোজ, পড়ুয়াদের পাতে পড়ল পোলাও-মাংস, কাটলেট!

শেষ আপডেট: 30 August 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সাধারণত মিডডে মিলে ভাত ডালের সঙ্গে ডিম সিদ্ধ, বা সয়াবিনের ঝোল হয়ে থাকে। সপ্তাহন্তে পড়ুয়াদের জন্য এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন হল স্কুলেই। দুপুরের খাবারে পড়ুয়াদের পাতে পড়ল সরু চালের বাসন্তী পোলাও, মাংস, ফিশ কাটলেট, চাটনি। শুধু তাই নয়, পাঁপড়, মিষ্টি, আইসক্রিমও ছিল। চেটেপুটে খেল পড়ুয়াও।

সালানপুর ব্লক চিত্তরঞ্জন চক্রের অন্তর্গত রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের ৯৪ জন পড়ুয়া রয়েছে। রূপনারায়ণপুর রূপনগরের বাসিন্দা সিন্টু মণ্ডল ও তাঁর পরিবারের উদ্যোগই পড়ুয়াদের জন্য এমন সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল।
 

ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য এমন আয়োজনে খুশি স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব মণ্ডল সহ শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা সিন্টু ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছে। তাছাড়াও স্কুলের বিশেষভাবে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সাব-ইন্সপেক্টর অফ স্কুল পাপিয়া মুখোপাধ্যায়, সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, কর্মাধ্যক্ষ উৎপল কর, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, প্রান্তভূমির সম্পাদক অভয় মণ্ডল প্রমুখ। 
 
তাঁরা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সাধারণ জ্ঞান বৃদ্ধির শিক্ষকদের জোর দিতে বলেন। 

বিদ্যালয় পরিদর্শক পাপিয়া মুখোপাধ্যায় বলেন, কোনও সহৃদয় ব্যক্তি ও তাঁর পরিবারের জন্য  পড়ুয়াদের কাছে এই দিন স্মরণীয় হয়ে রইল।  ফলে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে স্কুলের যেমন সরাসরি যোগাযোগ গড়ে উঠবে, সেই রকমই স্কুল পড়ুয়ারাও একটু অন্য ধরনের মধ্যাহ্ন ভোজ পাবে। সব মিলিয়ে পড়াশোনা এবং সার্বিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে।


```