Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্ল্যাকার্ড হাতে ধর্না জুনিয়র ডাক্তারদের, আসানসোলে ওপিডিতে রোগী দেখলেন সিনিয়ররা

সকাল থেকেই আউটডোর খোলা ছিল। অন্যান্য দিনের মতোই রোগীদের ভিড় উপচে পরেছিল ওপিডিতে। সেখানে বসে রোগী দেখলেন সিনিয়র ডাক্তাররা। 

প্ল্যাকার্ড হাতে ধর্না জুনিয়র ডাক্তারদের, আসানসোলে ওপিডিতে রোগী দেখলেন সিনিয়ররা

আসানসোল জেলা হাসপাতালের ওপিডি

শেষ আপডেট: 14 August 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জুনিয়র ডাক্তাররা আন্দোলন হাসপাতালে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নেমেছেন। তবু খোলা থাকল ওপিডি। রোগী দেখলেন সিনিয়র ডাক্তারবাবুরা। এমন ছবি ধরা পড়ল আসানসোল জেলা হাসপাতালে। 

অনেকেই জানেন না হাসপাতালে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তারবাবুরা। তাই সকাল থেকে জেলায় জেলায় হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে। তবে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে পরিষেবা চালু রেখেছে ডাক্তারবাবুরা। সেই পথেই হেঁটেছে আসানসোল জেলা হাসপাতাল। সকাল থেকেই আউটডোর খোলা ছিল। অন্যান্য দিনের মতোই রোগীদের ভিড় উপচে পড়েছিল ওপিডিতে। সেখানে বসে রোগী দেখলেন সিনিয়র ডাক্তাররা। 

ওপিডির বাইরে এদিন ধর্নায় বসেছিলেন জুনিয়ার ডাক্তাররা। প্ল্যাকার্ড হাতে আরজি করের নির্যাতিতার জন্য ন্যায়বিচার চেয়ে স্লোগান তোলেন। তাঁরা বলেন, "চিকিৎসা পাচ্ছেন রোগীরা। ওপিডি বন্ধ। আমরা জুনিয়র ডাক্তাররাই ধর্নায় রয়েছি। সিনিয়ররা রোগী দেখছেন। আমরা চাই আরজি করের আসল দোষীদের শাস্তি। আর এমন ঘটনা না ঘটুক।"  
    
আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস বলেন, "এদিন আউটডোর পরিষেবা চালু রয়েছে।"


```