Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সামান্য সর্দি-জ্বরের চিকিৎসা করাতে এসে মারা গেলেন রোগী! আসানসোলের হাসপাতালে তুলকালাম

মৃতের পরিবারের অভিযোগ, ডাক্তার না থাকা সত্ত্বেও ভুল বুঝিয়ে রোগীকে ভর্তি করে নেয় হাসপাতাল।

সামান্য সর্দি-জ্বরের চিকিৎসা করাতে এসে মারা গেলেন রোগী! আসানসোলের হাসপাতালে তুলকালাম

আসানসোলের সেই হাসপাতাল

শেষ আপডেট: 27 June 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সামান্য সর্দি জ্বর হয়েছিল। তাই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫২ বছরের এক ব্যক্তি। তাঁর চিকিৎসাও চলছিল সেখানে। দু-তিন দিন ওই হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল ওই ব্যক্তির। 

বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল ভগৎ সিং মোড়। ভুল চিকিৎসার অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়। হাসপাতালে গন্ডগোলের খবর জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে তাঁদের।     

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ পাশি। তিনি বার্নপুরের নাগড়াসোতার বাসিন্দা। দিন তিনেক আগে তিনি জ্বর-সর্দি নিয়ে আসানসোলের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, ডাক্তার না থাকা সত্ত্বেও ভুল বুঝিয়ে রোগীকে ভর্তি করে নেয় হাসপাতাল। চিকিৎসাও শুরু করে দেয়। দুদিন পরে চিকিৎসক এলে রোগীকে সুস্থ করে তোলার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও রোগীর মৃত্যু হয়েছে।


```