Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনি নার্সদের সেল্ফ ডিফেন্সের পাঠ দিচ্ছে আসানসোল ইএসআই হাসপাতাল, এগিয়ে এল পুলিশও 

বুধবার থেকেই ইএসআই হাসপাতাল চত্বরে শুরু হল ওম্যানস সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ। মহিলাদের আত্মরক্ষায় দক্ষ করে তোলার এই  কর্মশালা চলবে আগামী এক মাস।

ট্রেনি নার্সদের সেল্ফ ডিফেন্সের পাঠ দিচ্ছে আসানসোল ইএসআই হাসপাতাল, এগিয়ে এল পুলিশও 

ট্রেনি নার্সদের সেল্ফ ডিফেন্সের পাঠ

শেষ আপডেট: 14 November 2024 11:54

দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আরজি করের ক্ষত এখনও টাটকা। প্রতিবাদের ঝড় উঠলেও প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে আসছে শ্লীলতাহানি ও ধর্ষণের খবর। হাসপাতালের ভিতরেও যে মহিলা চিকিৎসক ও নার্সরা নিরাপদ নন, তারও নজির মিলেছে। এমনই পরিস্থিতিতে আসানসোলের ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের নার্সিংকলেজে প্রশিক্ষণরত ট্রেনি নার্সদের সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষায় সাবলম্বী করার সিদ্ধান্ত নিল।  

হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে সামিল হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিম বর্ধমান জেলায় কোনও সরকারি হাসপাতালে এমন উদ্যোগ এই প্রথম বলে ইএসআই হাসপাতালের তরফে দাবি করা হয়েছে। বুধবার থেকেই ইএসআই হাসপাতাল চত্বরে শুরু হল ওম্যানস সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ। মহিলাদের আত্মরক্ষায় দক্ষ করে তোলার এই  কর্মশালা চলবে আগামী এক মাস। এই কর্মশালায় আসানসোল ইএসআই হাসপাতালে ১৩৭ জন ট্রেনি নার্সকে  আত্মরক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে।

আসানসোল ইএসআই হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, ইএসআই হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র, ইএসআই নার্সিং কলেজের প্রিন্সিপাল পূর্ণিমা চক্রবর্তী সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক, ইএসআই হাসপাতালের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। 

এখানে ডাঃ অতনু ভদ্র বলেন, "আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের নার্সিং কলেজের ট্রেনি নার্সদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছে। এই প্রথম পশ্চিম বর্ধমান জেলায় পুলিশের সহযোগিতায় এই ধরনের কর্মশালা করা হচ্ছে। পুলিশের তরফে দুজন মহিলা প্রশিক্ষক দেওয়া হয়েছে এই কর্মশালার জন্য। নার্সিং কলেজের ১৩৭ জনকে আগামী একমাস ধরে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে সবার সেল্ফ ডিফেন্স বা আত্মরক্ষায় কিছু শিখে রাখা উচিত।" 

অন্যদিকে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, "বিভিন্ন সময়ে মহিলাদের উপর অনেক কিছু ঘটনা ঘটছে। তারা নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছেন। তাই মহিলাদেরকে নিজেদের বাঁচাতে কিছু কৌশল শিখে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যা তাদের আত্মরক্ষার জন্য  প্রয়োজনীয়। আসানসোল ইএসআই হাসপাতালের ১৩৭ জন ট্রেনি নার্সকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। খুব যত্ন সহকারে প্রশিক্ষণ নিতে হবে, যাতে তারা আহত না হন। আমরা সবাই সবদিকটা দেখছি।" 

জানা গেছে, এই কর্মশালায় দুজন প্রশিক্ষক আগামী একমাস ধরে ১৩৭ জন ট্রেনি নার্সকে জুডো, ক্যারাটে সহ বিভিন্ন কৌশল শেখাবেন। যাতে তারা কোথাও, কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সামনে পড়লে নিজেদের বাঁচাতে পারেন।


```