Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার পুরুলিয়ার তিন যুবক, ফের নজির গড়লেন আইসি মেঘনাদ মণ্ডল

পুরুলিয়া পুলিশ শ্রীপুর ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়েই তিন যুবককে উদ্ধার করতে অভিযানে নামেন আইসি মেঘনাদ মণ্ডল।

অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার পুরুলিয়ার তিন যুবক, ফের নজির গড়লেন আইসি মেঘনাদ মণ্ডল

অপহরণে জড়িতদের ভ্য়ানে তুলছে পুলিশ

শেষ আপডেট: 2 July 2024 16:38

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির সময়ে তিনি একাই দুষ্কৃতীর সঙ্গে লড়ে করেছিলেন। এবার ১২ ঘণ্টার মধ্যে অপহৃত তিন যুবককে উদ্ধার করে ফের শিরোনামে এলেন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল। এই ঘটনায় জড়িত কমলেশ যাদব, শোভন সাউ, মহম্মদ সাদ্দাম, মহম্মদ শামসুদ্দিন নামে চার যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত কমলেশ ও শোভনের বাড়ি রানিগঞ্জে। বাকি দুজন আসানসোলের জামুড়িয়ার বাসিন্দা। অভিযোগ, পুরুলিয়া থেকে ওই তিন যুবককে অপহরণ করে এনে তারা শ্রীপুর ফাঁড়ির নিঘাপার্ক এলাকার গোপন ঘাঁটিতে রেখেছিল। অপহৃতদের আত্মীয়দের ফোন করে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। 

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পুরুলিয়া থেকে তিন যুবককে অপহরণের অভিযোগ ওঠে। মুক্তিপণ চেয়ে তাঁদের পরিবারের কাছে ফোন আসছিল। তাই ছেলেদের খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হন তিন যুবকের আত্মীয়রা। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তিনজনকে আসানসোলের শ্রীপুরে নিয়ে যাওয়া হয়েছে। পুরুলিয়া পুলিশ শ্রীপুর ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়েই তিন যুবককে উদ্ধার করতে অভিযানে নামেন আইসি মেঘনাদ মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন জামুরিয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায়। তাঁরা বাহিনী নিয়ে নিঘাপার্কের অপহরণকারীদের গোপন ঘাঁটিতে অভিযান চালান। সেখান থেকে পুরুলিয়ার ওই তিন যুবককে উদ্ধার করেন। একই সঙ্গে চার অপহরণকারীকে গ্রেফতার করেন। পাশাপাশি একটি বোলেরো গাড়িও আটক করা হয়। 

পুলিশ জানিয়েছে, এই গাড়ি করেই তিন যুবককে ওই দুষ্কৃতীরা পুরুলিয়া থেকে অপহরণ করে আসানসোলে নিয়ে এসেছিল। পুরুলিয়া থেকে এই অপহরণের খবর পেতেই তৎপর হয়ে ওঠে আসানসোল পুলিশ। শ্রীপুর থানার আইসি মেঘনাদ মণ্ডল ও জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালান হয়। সোমবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলে হয়েছিল। বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। 


```