Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'বরাবাঁকির মসজিদ শহিদ হল!' বিতর্কিত মন্তব্যে অভিযুক্ত ওয়েইসি

দ্য ওয়াল ব্যুরো: বরাবাঁকিতে 'উসকানি দেওয়া মন্তব্যে' (provocative remarks) অভিযুক্ত হলেন আসাদুদ্দিন ওয়েইসি (asaduddin owaisi)। এআইএমআইএম (aimim) প্রধানের বিরুদ্ধে জনসভায় '১০০ বছরের পুরানো মসজিদ শহিদ' হল বলে মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক স

'বরাবাঁকির মসজিদ শহিদ হল!' বিতর্কিত মন্তব্যে অভিযুক্ত ওয়েইসি

শেষ আপডেট: 10 September 2021 09:02

দ্য ওয়াল ব্যুরো: বরাবাঁকিতে 'উসকানি দেওয়া মন্তব্যে' (provocative remarks) অভিযুক্ত হলেন আসাদুদ্দিন ওয়েইসি (asaduddin owaisi)। এআইএমআইএম (aimim) প্রধানের বিরুদ্ধে জনসভায় '১০০ বছরের পুরানো মসজিদ শহিদ' হল বলে মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে উত্তরপ্রদেশ  পুলিশ  মামলা করেছে। বরাবাঁকির জেলা প্রশাসনের রামসানেহি ঘাটে একটি মসজিদ ( barabanki mosque) ভেঙে দেওয়া প্রসঙ্গে ওই মন্তব্য করেন তিনি। মসজিদ ভাঙাকে 'রাজনৈতিক' আখ্যা দিয়ে প্রশাসনের বিরুদ্ধে নিয়মনীতি না মানার অভিযোগ  করেন ওয়েইসি। এর  নিন্দা না  করার অভিযোগে বিরোধী দলগুলিকেও নিশানা করেন তিনি। জেলা প্রশাসন অবশ্য ভাঙার কাজ চালানোর সময় মসজিদের কোনও উল্লেখ  করেনি, শুধু বলেছে, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের বাসভবনের উল্টোদিকে একটি 'বেআইনি আবাসিক কমপ্লেক্স' ভেঙেছে তারা। জেলা শাসক আদর্শ সিং বলেছিলেন, মসজিদের মালিকানার দাবিদারদের ১৫ মার্চ নোটিস দিয়ে মালিকানার ব্যাপারে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল। কিন্তু তারপরই ওই চত্বরের  বাসিন্দারা পালিয়ে যান। ওয়েইসি ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ১৮৮, ১৭০ ধারায় অভিযুক্ত হয়েছেন। ধর্মীয় ভিত্তিতে নানা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, সরকারি অফিসারের জারি করা আদেশ অমান্য করা, সরকারি কর্তাকে আক্রমণ করার মতো অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি করোনাবিধি ভেঙে মহামারী আইনের ধারা লঙ্ঘনেও অভিযুক্ত হন তিনি। সভা-সমাবেশের জন্য বেঁধে দেওয়া শর্তও ভেঙেছেন তিনি, অভিযোগ। মসজিদ ভেঙে ক্ষমতার অপব্যবহারের  অভিযোগে সরব উত্তরপ্রদেশ  সুন্নি ওয়াকফ বোর্ডও। তবে জেলা প্রশাসনের কর্তার দাবি, মসজিদ নিয়ে ওয়েইসির মন্তব্য তথ্যগত ভাবেও ঠিক নয়। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কেও অশালীন, ভিত্তিহীন কথা বলেছেন তিনি। ওয়েইসি নাকি বলেছেন, ২০১৪য় মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বিজেপি নেতারা তিন তালাকের জন্য মুসলিম মহিলাদের প্রতি অন্যায়, অবিচার নিয়ে সরব, কিন্তু হিন্দু মহিলারা যখন স্বধর্মের পুরুষ দ্বারা  প্রত্যাখ্যাত হন. তখন চুপ  করে থাকেন। এ প্রসঙ্গেও তিনি কটাক্ষ করেন, আমার ভাবী ( মোদীর স্ত্রী) একা থাকেন গুজরাতে, কিন্তু তাঁর কথা বলার কেউ নেই! আদিত্যনাথকে যখন সরানোর কথা হচ্ছিল, তখন তিনি বরাবাঁকি মসজিদকে বলি দিলেন বলেও মন্তব্য করেন ওয়েইসি।  

```