Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মুসলিম না তফসিলি? কমিশনের দফতরে নথি পেশ আরিয়ান মামলার তদন্তকারী অফিসারের

দ্য ওয়াল ব্যুরো:নবাব মালিকের (nawab malik) তোলা নথি জালিয়াতির (forgery) অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার  জাতীয় তফসিলি জাতি কমিশনের (এনসিএসসি) (ncsc) দফতরে গিয়ে নিজের দলিত (dalit) পরিচিতির  সার্টিফিকেট (caste documents)  জমা দিলেন সমীর ওয়া

মুসলিম না তফসিলি? কমিশনের দফতরে নথি পেশ আরিয়ান মামলার তদন্তকারী অফিসারের

শেষ আপডেট: 1 November 2021 11:35

দ্য ওয়াল ব্যুরো:নবাব মালিকের (nawab malik) তোলা নথি জালিয়াতির (forgery) অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার  জাতীয় তফসিলি জাতি কমিশনের (এনসিএসসি) (ncsc) দফতরে গিয়ে নিজের দলিত (dalit) পরিচিতির  সার্টিফিকেট (caste documents)  জমা দিলেন সমীর ওয়াংখেড়ে (sameer wangkhede)।  কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলার হাতে তিনি নথিপত্র তুলে দেন।  শাহরুখ খান পুত্র আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলার তদন্তকারী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) (ncb) শীর্ষ অফিসার সম্পর্কে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক গত সপ্তাহে দাবি করেন, ওয়াংখেড়ে আসলে মুসলিম (muslim), সংরক্ষিত তালিকায় (scheduled caste) ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের চাকরি পাওয়ার জন্য ইউপিএসসি পরীক্ষায় পাশ করে জাল তফসিলি জাতির শংসাপত্র বের করেছেন।  মালিক একটি বার্থ সার্টিফিকেটের (birth certificate) কপিও ট্যুইটে পোস্ট করে সেটি ওয়াংখেড়ের বলে দাবি করেন। সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী, এনসিবি কর্তার বাবার নাম দাউদ কে ওয়াংখেড়ে,  যদিও কেন্দ্রীয় তদন্ত এজেন্সির ওয়েবসাইটে লেখা আছে ধ্যানদেব ওয়াংখেড়ে। এনসিএসসি সদস্য সুভাষ রামনাথ পারধি বলেন, আমরা ওনার নথিগুলি খতিয়ে দেখব। সাম্পলাও বলেন, মহারাষ্ট্র সরকারের নথির সঙ্গে ওয়াংখেড়ের দেওয়া সব কাগজপত্র, প্রমাণ মিলিয়ে দেখা হবে। সেগুলি বৈধ প্রমাণিত হলে ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। প্রথম বিয়ের ডিভোর্সের কাগজপত্র, বার্থ সার্টিফিকেটও ওয়াংখেড়ে জমা দিয়েছেন বলে সূত্রের খবর। মালিকের দাবি, ওয়াংখেড়ে নিকাহ করেছিলেন। প্রথম বিয়ে শেষ পর্যন্ত টেঁকেনি। প্রসঙ্গত, শাহরুখ পুত্র ও বাকিদের মাদক মামলায় রেহাই দেওয়ার জন্য ওয়াংখেড়ে সহ এনসিবির কয়েকজন অফিসার ২৫ কোটি টাকা তোলাবাজির (extortion) ছক করেছিলেন বলে মাদক মামলার জনৈক সাক্ষীর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। গত রবিবার এনসিএসসির ভাইস  চেয়ারপার্সন অরুণ হালদার ওয়াংখেড়ের পক্ষ নিয়ে দাবি করেন, উনি ভাল কাজ- করে নিজের  দপ্তরকে গর্বিত করেছেন, কিন্তু এক মন্ত্রী তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন। ওয়াংখেড়ের মুম্বইয়ের বাড়িতেও যান তিনি। হালদার জানান, ওয়াংখেড়ে  তফসিলি জাতিভুক্ত বলেই তাঁর ধারণা। এদিকে মালিক জানিয়েছেন, তিনি হালদারের ওয়াংখেড়েকে ক্লিনচিট দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানাবেন।  


```