Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরিয়ান মামলায় টাকার লেনদেন! 'বদ মতলবে' 'ফাঁসানোর চেষ্টা', মুম্বই পুলিশকে চিঠি এনসিবি কর্তার

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের কেন্দ্রে  সমীর ওয়াংখেড়ে (sameer wangkhede)।  শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (aryan khan) সমেত বলিউডের সেলেব্রিটিদের সঙ্গে মাদকচক্রের (drug case) যোগসাজশের  অভিযোগের  তদন্তে নামা এই শীর্ষ নার্কোটিক্স কন্ট্রোল ব্

আরিয়ান মামলায় টাকার লেনদেন! 'বদ মতলবে' 'ফাঁসানোর চেষ্টা', মুম্বই পুলিশকে চিঠি এনসিবি কর্তার

শেষ আপডেট: 25 October 2021 03:27

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের কেন্দ্রে  সমীর ওয়াংখেড়ে (sameer wangkhede)।  শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (aryan khan) সমেত বলিউডের সেলেব্রিটিদের সঙ্গে মাদকচক্রের (drug case) যোগসাজশের  অভিযোগের  তদন্তে নামা এই শীর্ষ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (ncb) অফিসার পুলিশের দ্বারস্থ হলেন। ওয়াংখেড়ের আশঙ্কা, তাঁকে ‘খারাপ উদ্দেশ্যে’ ‘ফাঁসানো’র চেষ্টা হতে পারে। মুম্বইয়ের পুলিশ (mumbai police) প্রধানকে চিঠি লিখে তাঁকে ‘অত্যন্ত সম্মানীয় জনপ্রতিনিধিরা’ জেল (jail), চাকরি (job) খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন ওয়াংখেড়ে। তাঁকে আইনি ফ্যাঁসাদ (legal hurdles) থেকে রক্ষা করা হোক, এই মর্মে আবেদন করেছেন এনসিবির মুম্বই জোনাল ডিরেক্টর। ওয়াংখেড়ে কারও নাম করেননি, তবে অনুমান করা হচ্ছে,  তিনি মহারাষ্ট্রের মন্ত্রী তথা শাসক জোটের শরিক এনসিপি নেতা নবাব মালিককে ইঙ্গিত করেছেন। মালিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ওদের (বিজেপি) একটা পুতুল আছে। নাম ওয়াংখেড়ে। তিনি লোকজনের বিরুদ্ধে ভুয়ো মামলা করেন। আমাদের কাছে তার প্রমাণ আছে। এক বছরের মধ্যে ওঁর চাকরি যাবে, চ্যালেঞ্জ করছি। চিঠিতে ওয়াংখেড়ে লিখেছেন, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা’ তাঁকে মিথ্যে ফাঁসানোর ছক কষছে। রবিবারই প্রমোদতরী মাদক মামলায় চাঞ্চল্যকর দাবি করেন এক সাক্ষী।  কে পি গোসাভি নামে বেসরকারি তদন্তকারী বলে পরিচিত যে লোকটির আরিয়ানের সঙ্গে এনসিবি অফিসে তোলা সেলফি ভাইরাল হয়েছিল, তার ব্যক্তিগত দেহরক্ষী বলে দাবি করে জনৈক প্রভাকর সইল চাঞ্চল্যকর কথা বলেছেন গতকাল। তাঁর দাবি, গত ৩ অক্টোবর তিনি গোসাভির সঙ্গে জনৈক স্যাম ডিসুজার কথাবার্তা শুনে ফেলেন। তাঁদের মধ্যে ১৮কোটি টাকার ডিল নিয়ে আলোচনা হচ্ছিল। গোসাভি বর্তমানে নিখোঁজ। সইল হলফনামায় বলেছেন, গোসাভিকে তিনি বলতে শুনেছেন যে, ওয়াংখেড়েকে ৮ কোটি টাকা দিতে হবে। সইলকে এই মামলায় সাক্ষী করেছে এনসিবি। সইলের দাবি, সেদিন বিকালেই গোসাভি, স্যাম ডিসুজা ও শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি একটি গাড়ির ভিতরে মিনিট ১৫ কথা বলেন।  তিনি ৩৮ লাখ টাকা ভর্তি দুটি  ব্যাগ গোসাভির নির্দেশমতো স্যাম ডিসুজাকে দিয়েছেন। শিবসেবা নেতা সঞ্জয় রাউত সইলের এই হলফনামা গুরুত্ব সহকারে বিচার করে দেখার দাবি তুলেছেন। রাউত একটি নতুন ভিডিও ট্যুইট করেছেন যাতে দেখা যাচ্ছে, এনসিবি অফিসের ভিতকে গোসাভি, আরিয়ান বসে আছেন। গোসাভির হাতে ধরে রাখা ফোনে কারও সঙ্গে কথা বলছেন আরিয়ান।    

```