Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সাধু-সংঘাতে বড় বিভাজন, ভেঙে গেল অখিল ভারতীয় আখাড়া পরিষদ

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে সংঘাতের (conflict) জেরে সাধু সমাজে (saints) বড়সড় ভাঙন (split)। গত মাসে রহস্যজনক ভাবে মারা যাওয়া অখিল ভারতীয় আখাড়া পরিষদের (akhil Bharatiya Akhara Parishad) সভাপতি নরেন্দ্র গিরির উত্তরসূরী  নির্বাচনে প্রয়াগর

সাধু-সংঘাতে বড় বিভাজন, ভেঙে গেল অখিল ভারতীয় আখাড়া পরিষদ

শেষ আপডেট: 22 October 2021 09:58

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে সংঘাতের (conflict) জেরে সাধু সমাজে (saints) বড়সড় ভাঙন (split)। গত মাসে রহস্যজনক ভাবে মারা যাওয়া অখিল ভারতীয় আখাড়া পরিষদের (akhil Bharatiya Akhara Parishad) সভাপতি নরেন্দ্র গিরির উত্তরসূরী  নির্বাচনে প্রয়াগরাজে ২৫ অক্টেবরে বৈঠক পরিষদের।  কিন্তু তার মাত্র কয়েকদিন আগেই ১৩টি আখাড়ার সাতটি নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্য পদাধিকারী নির্বাচন সেরে ফেলেছে। আখাড়াগুলি ধর্মীয় নেতা, সাধুসন্তদের কেন্দ্রীয় সংগঠন। বৃহস্পতিবার হরিদ্বারে ডাকা বৈঠকে অখিল ভারতীয় আখাড়া পরিষদের সহ সভাপতি, নির্মল আখাড়ার দেবেন্দ্র সিং শাস্ত্রী মহন্ত রবীন্দ্র পুরী, মহন্ত রাজেন্দ্র দাশের নাম যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন। মহন্ত রবীন্দ্র পুরী মহানির্বাণী আখাড়ার। মহন্ত রাজেন্দ্র দাশ নির্মোহী আখাড়ার। এর জেরে ১৩ সদস্যের আখাড়া পরিষদে ফাটল ধরেছে। প্রথম দলে আছে সাতটি আখাড়া। দ্বিতীয় গোষ্ঠীতে ৬টি আখাড়া। প্রথম বিক্ষুব্ধ গোষ্ঠীর দিগম্বর আনি আখাড়ার বাবা হঠযোগীর অভিমত, অখিল ভারতীয় আখাড়া পরিষদে তাঁদের তেমন দর নেই, নির্বাচনে পাত্তাই দেওয়া হয় না, তাই তাঁরা নিজেরাই পদাধিকারী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, মহন্ত রবীন্দ্র পুরীকেই প্রয়াগরাজের বৈঠকে অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি করা হতে পারে বলে জোর জল্পনা চলছে। এতে সাতটি আখাড়ার বেশিরভাগ সন্তই  ক্ষুব্ধ। আখাড়া পরিষদের সাধারণ সম্পাদক মহন্ত হরি গিরিকেও সন্তরা চান না। এটা শুনে মহন্ত হরি গিরি পদাধিকারী ঘোষণাকে অসাংবিধানিক, বেআইনি আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, আখাড়া পরিষদের ঐতিহ্য হল, কোনও সভাপতি কার্যকালের মধ্যেই মারা যান, তবে তাঁর উত্তরাধিকারী বাছাই করতে  হবে তিনি যে আখাড়ার, সেখান থেকেই। নরেন্দ্র গিরি ছিলেন নিরঞ্জনী আখাড়ার প্রধান। আখাড়াগুলির মধ্যে বিরোধ, সংঘাত চলছে বেশ কিছুদিন ধরেই। চলতি বছরেই তিনটি আখাড়া নির্মোহী, নির্বানী ও দিগম্বর হরিদ্বারের মহাকুম্ভের সময় অখিল ভারতীয় আখাড়া পরিষদ থেকে আলাদা হয়ে যায়। দাবি করে, আখাড়া পরিষদ তাদের দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে সেভাবে তদ্বির করেনি।  

 

```