Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলুন বেচে পেট চলে, ধর্মশালায় ট্যুরিস্টদের মাস্ক পরতে বলছে ৫ বছরের ছেলে, ম্যাসকট করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ এর সেকেন্ড ওয়েভ কিছুটা স্থিমিত হয়ে আসতেই হিমাচল প্রদেশ ছুটছে পালে পালে লোক। করোনাভাইরাস মোকাবিলায় গত বছরের টানা লকডাউন, তারপরও নানা বিধিনিষেধের জেরে ঘরবন্দি থাকতে হয়েছে দীর্ঘদিন। মুক্তির স্বাদ নিতে ঘর ছেড়ে বে

বেলুন বেচে পেট চলে, ধর্মশালায় ট্যুরিস্টদের মাস্ক পরতে বলছে ৫ বছরের ছেলে, ম্যাসকট করল পুলিশ

শেষ আপডেট: 8 July 2021 11:38

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ এর সেকেন্ড ওয়েভ কিছুটা স্থিমিত হয়ে আসতেই হিমাচল প্রদেশ ছুটছে পালে পালে লোক। করোনাভাইরাস মোকাবিলায় গত বছরের টানা লকডাউন, তারপরও নানা বিধিনিষেধের জেরে ঘরবন্দি থাকতে হয়েছে দীর্ঘদিন। মুক্তির স্বাদ নিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে লোকজন। ধরমশালা, মানালি, কুলু নাকি ভিড়ে-ভিড়াক্কার। অধিকাংশ মানুষই দূরত্ববিধি শিকেয় তুলে ঘুরে বেড়াচ্ছেন। মুখে মাস্ক নেই। ম্যাকলয়েডগঞ্জের ভাসুনাগের রাস্তায় এক পথশিশুর লাঠি উঁচিয়ে তাদের সাবধান করার ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। ‘খুদে করোনা যোদ্ধা’ ৫ বছরের বাচ্চাটির নাম অমিত। রাস্তায় বেলুন বিক্রি করে বাবা-মাকে সাহায্য করে। তার নিজের পায়ে জুতো নেই। ইনস্টাগ্রাম পেজ ধর্মশালালোকাল-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে প্লাস্টিকের বেত উঁচিয়ে সে মাস্কহীন লোকজনকে বলছে, মাস্ক পরুন। মাস্ক কোথায়! ইনস্টাগ্রামের ভিডিও পোস্টে ক্যাপশনে লেখা হয়েছে, এই বাচ্চাটাকে ধরমশালার রাস্তায় লোকজনকে মাস্ক পরতে বলতে দেখা গিয়েছে। ওর নিজের জুতো নেই। কিন্তু চারপাশের লোকজনের নির্বিকার মুখগুলি দেখুন। কে আসলে শিক্ষিত, কে অশিক্ষিত এখানে? গুজরাত থেকে বাবা-মার সঙ্গে এসেছে অমিত। সে বলেছে, পুলিশকর্মীদের দেখি, লোকজনকে মাস্ক পরতে বলে। লোকে নিয়ম মানছে না, তাই ভাবলাম, আমিও সবাইকে বলে দেখি। অমিতের এই সচেতন প্রয়াসকে স্বীকৃতি দিয়ে তাকে স্থানীয় পুলিশ করোনাভাইরাস প্রটোকল প্রচারে ম্যাসকট নিয়োগ করেছে। তাকে পাহাড়ি টুপি, স্ন্যাকস, এনার্জি ড্রিঙ্ক দিয়েছে। অমিত, তার ভাইদের জুতো কিনে দিয়েছে। স্থানীয় লোকজনও সাহায্য করছেন। অমিতকে জামাকাপড় কিনে দিয়েছে এক বৃদ্ধ দম্পতি। অনেকে ওর পড়াশোনার খরচ বহনে রাজি । পুলিশ অমিতের বাবা-মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। কাংড়ার এসএসপি বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, ব্যাপক সংখ্যায় ট্যুরিস্ট আসছে। পরিস্থিতি সামলাতে পুলিশ সহায়তা কেন্দ্র খুলতে বলেছি ম্যাকলয়েডগঞ্জ, ভাসুনাগে। নিয়মবিধি না মানলে মোটা অঙ্কের জরিমানা আদায় করব।

```