Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নাকের ফুটোয় আস্ত চিংড়ি ঢুকে ছটফট করছিল! জ্যান্ত বের করে আনলেন ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো: পুকুর থেকে লাফিয়ে সোজা নাকের ফুটোয় ঢুকে পড়েছিল একটা আস্ত চিংড়ি মাছ (Prawn)। নাকের ভিতর তার সে কী ছটফটানি! অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সেই মাছ চাষিকে অনেক কষ্টে বাঁচালেন ডাক্তাররা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এল

নাকের ফুটোয় আস্ত চিংড়ি ঢুকে ছটফট করছিল! জ্যান্ত বের করে আনলেন ডাক্তাররা

শেষ আপডেট: 7 July 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: পুকুর থেকে লাফিয়ে সোজা নাকের ফুটোয় ঢুকে পড়েছিল একটা আস্ত চিংড়ি মাছ (Prawn)। নাকের ভিতর তার সে কী ছটফটানি! অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সেই মাছ চাষিকে অনেক কষ্টে বাঁচালেন ডাক্তাররা।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার গণপাভরম গ্রামে। চাষির নাম সত্যনারায়ণ (Viral News)। এদিন মাঠের পুকুরে ঝুঁকে কিছু কাজ করছিলেন তিনি। তখনই হঠাৎ বিপত্তি। একটা আস্ত চিংড়ি জল থেকে ছিটকে ওঠে, সোজা ঢুকে যায় সত্যনারায়ণের নাকে।

নাকের ভিতর চিংড়ির ছটফটানিতে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল ওই চাষির। তিনি নিশ্বাস নিতে পারছিলেন না। নাক থেকে চিংড়িটিকে যতই তিনি বের করার চেষ্টা করছিলেন, ততই বুঝতে পারছিলেন সেটি আরও ভিতরে ঢুকে যাচ্ছে।

সত্যনারায়ণের এমন অবস্থা দেখে ছুটে আসেন অন্যান্যরা। তাঁরাই তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যান। চিংড়িটি বের করে আনতে সফল হন ডাক্তাররা। তাও আবার জ্যান্ত অবস্থায়।

এন্ডোস্কোপির মাধ্যমে চিংড়িটি নাকের ভিতরে ঠিক কোথায় আছে তা আগে নির্ণয় করেন তাঁরা। তারপর ধীরে ধীরে অনেক কায়দা করে সেটি বের করা হয়। সত্যনারায়ণ এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিংড়ির জন্য তাঁর নাক কিছুটা ক্ষতবিক্ষত হয়েছে, তবে ফুসফুসের কোনও ক্ষতি হয়নি। সকলেই বলছেন, চিকিৎসকদের হস্তক্ষেপে আর কিছুটা দেরি হলেই তাঁকে হয়তো আর বাঁচানো যেত না।

আরও পড়ুন: আকাশ হঠাৎ গাঢ় সবুজ! তার পরেই হুড়মুড়িয়ে ঝড় এল আমেরিকায়, প্রকৃতির এ কেমন রূপ?


```