ভোট সামনে, নমাজ পাঠের জন্য উত্তরপ্রদেশে বিধানসভা ভবনে আলাদা ঘর চান সপা বিধায়ক
দ্য ওয়াল ব্যুরো: বিহারের মতো উত্তরপ্রদেশ বিধানসভাতেও (up assembly) নমাজ প্রার্থনার জন্য আলাদা ঘর (namaz prayer room) দাবি করলেন সমাজবাদী পার্টি (সপা) বিধায়ক (sp mla) ইরফান সোলাঙ্কি (irfan Solanki)। ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা (up asse
শেষ আপডেট: 7 September 2021 14:06
দ্য ওয়াল ব্যুরো: বিহারের মতো উত্তরপ্রদেশ বিধানসভাতেও (up assembly) নমাজ প্রার্থনার জন্য আলাদা ঘর (namaz prayer room) দাবি করলেন সমাজবাদী পার্টি (সপা) বিধায়ক (sp mla) ইরফান সোলাঙ্কি (irfan Solanki)। ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা (up assembly election) নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিতের কাছে ইরফানের পেশ করা দাবি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
আরও পড়ুন---এবার কি পুজো কার্নিভাল হবে? সম্ভাবনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
সোলাঙ্কি বলেছেন, বিধানসভা অধিবেশন যেমন জরুরি, তেমন প্রার্থনাও গুরুত্বপূর্ণ। বিহারে যেমন হয়েছে (নমাজ পাঠেক জন্য আলাদা কক্ষের ব্যবস্থা), মহারাষ্ট্রেও দাবি উঠছে বলে শোনা যাচ্ছে, তেমন হলে ভাল হয়। ছোট ঘর হলেই চলবে। বিধানসভা অধিবেশনের মধ্যেই নমাজের প্রার্থনা সারতে আমাদের বেরতে হয়। তাই আলাদা একটা ঘর থাকা উচিত যেখানে আমরা নমাজ প্রার্থনা করতে পারব। আমরা বিধানসভা অধিবেশন মিস করব না। কারও কোনও ক্ষতি হবে না, কেউ সমস্যায়ও পড়বে না এতে।
উত্তরপ্রদেশে যখন সপা বিধায়ক এই দাবি করছেন, তখন ঝাড়খন্ড বিধানসভায় নমাজ পাঠের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা নিয়ে প্রবল বিতর্ক চলছে। বৃহস্পতিবারই ঝাড়খন্ড সরকার আদেশ জারি করে নয়া বিধানসভা ভবনে মুসলিমদের নমাজ পাঠের জন্য একটি আলাদা ঘর বরাদ্দ করতে বলেছে। এর তীব্র বিরোধিতা করে বিজেপি বিধায়করা বলেছেন, তাহলে হনুমান মন্দির তৈরি করতেও বিধানসভা ভবনে জায়গা দেওয়া হোক। তাঁরা বিধানসভা কার্যত অচল করে দেন হই-হট্টগোল বাঁধিয়ে। অধিবেশন শুরুর আগে তাঁরা ভবনে ঢোকার দরজায় বসে হনুমান চালিশা পাঠ করেন, হরে রাম ধ্বনি দেন। হাতে ছিল প্ল্যাকার্ডও। অধিবেশন বসতেই তাঁরা ওয়েলে নেমে জয় শ্রী রাম স্লোগান দেন, নমাজ কক্ষ বরাদ্দ করার আদেশ ফেরানোর দাবি তোলেন।