Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সময় গড়াতে অসহিষ্ণু হচ্ছেন নান্দুর গ্রামে নিহত তরুণীর মা, এখনও অভিযুক্ত ধরা পড়ল না যে!

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার পর কান্নায় ভেঙে পড়লেন নৃশংসভাবে খুন হওয়া তরুণীর মা।

সময় গড়াতে অসহিষ্ণু হচ্ছেন নান্দুর গ্রামে নিহত তরুণীর মা, এখনও অভিযুক্ত ধরা পড়ল না যে!

পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

শেষ আপডেট: 19 August 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সোমবার পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামে নিহত আদিবাসী তরুণীর বাড়ি যান তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের প্রতিনিধিরা। কথা বলেন মৃতার মায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার পর কান্নায় ভেঙে পড়লেন নৃশংসভাবে খুন হওয়া তরুণীর মা। বললেন, "ওরা আসছেন, যাচ্ছেন। পুলিশও আসছে যাচ্ছে। আর আমাকে আশ্বাস দিচ্ছে। খুনিকে ধরব। কিন্তু পাঁচদিন পেরিয়ে গেলেও তদন্ত এগোল না। খুনির সাজা চাই। আর কিছু চাই না।'

১৪ অগস্ট  মেয়েদের রাত দখলের রাতেই নান্দুর গ্রামের ঝাপানতলায় গলা কেটে খুন করা হয় আদিবাসী তরুণীকে। ঘটনার পর পাঁচদিন পেরিয়ে গেলেও খুনিকে ধরতে পারেনি পুলিশ। দু'দিন আগে পুলিশের তরফে জানানো হয়েছিল, খুনিকে তারা চিহ্নিত করতে পেরেছেন। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। কিন্তু পরিবারের অভিযোগ তদন্তের কাজে গতি নেই। দফায় দফায় এই নিয়ে বিক্ষোভ,অবরোধ চলছে।

সোমবার নিহতের বাড়ি যান তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের প্রতিনিধিরা। তারা মৃতার মায়ের সঙ্গে কথা বলেন।
এই প্রতিনিধিদলে ছিলেন সেলের রাজ্য চেয়ারম্যান দেবু টুডু, বীরভূম জেলা পরিষদের  সহকারী সভাধিপতি স্বর্ণলতা সোরেন সহ অন্যরা। দেবু টুডু বলেন, "আমাদের মেয়ে খুন হয়েছে। আমরা বিচার চাইছি। পুলিশে উপর আমরা আস্থা রেখেছি। খুনিকে ধরতেই হবে।"

এদিন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা টেলিফোনে মৃতার মায়ের সঙ্গে কথা বলেন। জানান, তাঁরা পাশে আছেন। এত আশ্বাসের পরেও অবশ্য এখনও দোষী ধরা পড়বেই, এমন নিশ্চয়তা পাচ্ছেন না তিনি।


```